ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা

জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা


এন.এম হামিদী,( নীলফামারী )
প্রকাশ: মঙ্গলবার, ৬ মে ২০২৫


জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা

রংপুর: নীলফামারীতে জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ মে) সকালে নীলফামারী পুলিশ লাইন্স ড্রিল সেডে নীলফামারী জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। কল্যাণ সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার, নীলফামারী এ.এফ.এম তারিক হোসেন খান।
পুলিশ সুপার পর্যায়ক্রমে কল্যাণ সভায় উপস্থিত বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সের সুবিধা অসুবিধার কথা শোনেন এবং সমাধানের যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন। এসময় তিনি উপস্থিত অফিসার ও ফোর্স এর উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। কল্যাণ সভা সঞ্চালনা করেন, , অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মোহসিন । সভা শেষে পুলিশ সুপার পুলিশ লাইন্স, অস্ত্রাগার, মোটরযান শাখা, এবং রেশন স্টোর পরিদর্শন করেন।
পরে আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভায় জেলার এপ্রিল/২০২৫ মাসের থানা ভিত্তিক অপরাধ পরিসংখ্যান তুলে ধরা হয়। এসময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:০৮:৫২   ২৫২ বার পঠিত  | ●   ●   ●   ●







রংপুর থেকে আরও...


● বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান
● উলিপুরে বৃত্তি ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
● তারাগঞ্জে বিতর্কে উপজেলা চ্যাম্পিয়ন বরাতী উচ্চ বিদ্যালয়
● দুর্গাপূজার প্রতিমা স্থাপন ঘিরে ঠাকুরগাঁওয়ের মন্দিরে সংঘর্ষ, আহত ৯
● পীরগঞ্জে বক শিকারের দায়ে দুই ব্যক্তির এক বছর করে কারাদণ্ড



আর্কাইভ