ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬
শিরোনাম
বগা সেতু নির্মানের সম্ভাব্যতা যাচাইয়ে মন্ত্রীর সরেজমিন পরিদর্শন উলিপুরে ভূমি সেবা মেলা উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা গোবিন্দাসী ৫ কোটি টাকার গরুর হাটের ইজারা মূল্য এখন অর্ধ কোটি! ভেড়ামারায় ‘ভূমি সেবা মেলা বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন বানিয়াচংয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস সাধু বাবার আস্তানায় ধর্ষণের শিকার নারী টানা দ্বিতীয়বার ফরিদপুর জেলার শ্রেষ্ঠ ওসি সালথার বাবলুর রহমান খান নবাবগঞ্জে অভ্যন্তরীণ বোরো সংগ্রহের উদ্বোধন বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ন আহ্বায়ক হলেন খোকন কলাপাড়ায় সৌদিপ্রবাসী নারীর লাশ উদ্ধার, স্বামী পলাতক


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » নীলফামারীতে প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের মুক্তির দাবিতে জেলা বিএনপির বিক্ষোভ

নীলফামারীতে প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের মুক্তির দাবিতে জেলা বিএনপির বিক্ষোভ


এন.এম হামিদী,( নীলফামারী )
প্রকাশ: মঙ্গলবার, ৬ মে ২০২৫


নীলফামারীতে প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের মুক্তির দাবিতে জেলা বিএনপির বিক্ষোভ

নীলফামারী: “তুহিন ভাইয়ের কিছু হলে, জ্বলবে আগুন ঘরে ঘরে, অবিলম্বে তুহিন ভাইয়ের মুক্তি চাই দিতে হবে”, নানান স্লোগানে স্লোগানে মুখরিত তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ভাগ্নে ও নীলফামারী জেলা বিএনপির সাবেক সভাপতি নীলফামারী-১ আসনের সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন এর মুক্তির দাবিতে একটি বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে নীলফামারী জেলা বিএনপি।

মঙ্গলবার সকাল থেকে জেলা কৃষক দল, জেলা মৎস্যজীবী দল, জেলা যুবদল, জেলা মহিলা দল, সদর উপজেলা জাসাস, জেলা ছাত্রদল নিজ নিজ ব্যানারে মিছিল নিয়ে বিএনপি কার্যালয়ে সমবেত হয়ে, জেলা বিএনপির মিছিলে যোগদান করে। মিছিলটি নীলফামারী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আবু সোয়েম, বিএনপি সাধারণ সম্পাদক জহুরুল আলম, পৌর সভাপতি মাহবুব উর রহমান স্মারকলিপি প্রদান শেষে আবারও মিছিল নিয়ে বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশে মিলিত হয়।

জেলা সভাপতি আ খ ম আলমগীর সরকার এর সভাপতিত্বে ও জহুরুল আলম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, নীলফামারী জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সোহেল পারভেজ, সহসভাপতি মোকতার হোসেন, সাংগঠনিক সম্পাদক সেফাউল আলম সেপু, জেলা মহিলা দলের সভাপতি তাসনিম ফৌজিয়া ওপেল, সাধারণ সম্পাদক নাসরিন আক্তার , পৌর বিএনপির সভাপতি মাহবুব উর রহমান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহাদাত চৌধুরী, সদর উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক হুমায়রা বেগম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোর্শেদ আজম, জেলা তাতী দলের সভাপতি শাহাজাদা মুক্তি, সদর জাসাস এর সভাপতি আওরঙ্গজেব সুজন। কলেজ ছাত্রদলের সদস্য সচিব পায়েলুজ্জামান রক্সি।
পৌর বিএনপির সভাপতি মাহবুব উর রহমান তার বক্তব্য বলেন, শাহরিন ইসলাম চৌধুরী তুহিন ভাইকে মিথ্যা মামলায় ফাসানো হয়েছে। এবং বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের রোষানলে পড়ে তিনি দীর্ঘ ১৭ বছর বিদেশে থাকতে বাধ্য হয়েছিলেন এবং দেশে ফিরে বীরের বেশে আইনের প্রতি শ্রদ্ধা রেখে আদালতে আত্মসমর্পণ করেছেন এবং আদালত তাকে কারাগারে প্রেরণ করেন।

অবিলম্বে নিঃশর্তে ইন্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনকে মুক্তি দিতে বর্তমান সরকার কে আহবান জানান। বিক্ষোভ প্রতিবাদ সমাবেশে আরও উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের আহবায়ক শামিম শাহ তমু, সদস্য সচিব রাশেদ রেজা উদ-দৌলা , সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু। শাহরিন ইসলাম চৌধুরী তুহিন ভাইয়ের নিঃশর্ত মামলা প্রত্যাহার ও অবিলম্বে মুক্তি না দিলে সমগ্র রংপুর বিভাগ অচল করে দেয়া হবে বলে বক্তারা অভিমত ব্যক্ত করেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:১৪:১৮   ১৩০ বার পঠিত  |      







রংপুর থেকে আরও...


উলিপুরে ভূমি সেবা মেলা উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা
আগুন-লোহার টুংটাং শব্দে মুখর চারপাশ,দম ফেলানো সময় নেই কামারশালয়
নীলফামারীর খোকশাবাড়ী ইউনিয়নে হতদরিদ্রদের মাঝে ভিজিএফ চাল বিতরণ
রাজারহাটে জাতীয় বিজ্ঞান- প্রযুক্তি সপ্তাহ
উলিপুরের ক্ষীরমোহন এখন দেশ ছেড়ে বিদেশে



আর্কাইভ