ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » সীমান্ত থেকে ৩ বাংলাদেশি নাগরিককে আটক করলো বিএসএফ

সীমান্ত থেকে ৩ বাংলাদেশি নাগরিককে আটক করলো বিএসএফ


পীরগঞ্জ ( ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৭ মে ২০২৫


সীমান্ত থেকে ৩ বাংলাদেশি নাগরিককে আটক করলো বিএসএফ

ঠাকুরগাঁও: রাণীশংকৈল উপজেলার জগদল সীমান্ত থেকে তিন বাংলাদেশি নাগরিককে আটক করে ধরে নিয়ে যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বুধবার (৭ মে) ভোর সাড়ে পাঁচটার দিকে জগদল সীমান্ত পিলার ৩৭৪/১-এস থেকে প্রায় ২০০ গজ ভারতের অভ্যন্তরে এই ঘটনা ঘটে। আটককৃতরা হলেন, জেলার বালিয়াডাঙ্গী উপজেলার ৭ নং আমজানখোর ইউনিয়নের চেরিকুটি গ্রামের রাসেল (৪২), একই উপজেলার সুমিনগরের বাদামবাড়ি গ্রামের আশরাফুল ( ৩৫) এবং মোড়লহাট জিয়াবাড়ি গ্রামের শামীম হোসেন (৩২)। আরেক জনের পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি।

বিজিবি জানায়, বুধবার ভোরে জগদল সীমান্তের ৩৭৪/১-এস পিলার এলাকা দিয়ে ৪ জন ভারত থেকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে। এসময় ভারতের ১৮৪ বিএসএফ ব্যাটালিয়নের মুকেশ ক্যাম্পের একটি টহলদল ভারতের ২০০ গজ ভেতর থেকে ওই চারজনকে আটক করে। আটককৃতদের মধ্যে একজন ভারতীয় নাগরিক বলে ধারনা করা হচ্ছে।

রাণীশংকৈল উপজেলার কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান বলেন, ভারতীয় বিএসএফের হাতে ৪ জন আটকের খবর পাওয়ার পরপরই এলাকায় নিজে ও আমার লোকদের দিয়ে খোঁজ নেওয়ার চেষ্টা করছি তাদের পরিচয়। কিন্তু কেউ স্বীকার করেনা আটক ৪ জন কে বা তাদের পরিচয় কি। তবে এটি নিশ্চিত যে ভারতীয় বিএসএফের হাতে ৪ জন বাংলাদেশি নাগরিক আটক হয়েছে।

এ বিষয়ে ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল তানজীর আহম্মদ বলেন, “সীমান্তে আটক ৪ জন দীর্ঘদিন ধরে ভারতে হয়তো শ্রমিক হিসেবে ছিল বা এরা চোরাকারবারিও হতে পারে। এরমধ্যে ৩ জন বাংলাদেশি ও ১ জন ভারতীয় নাগরিক হতে পারে। আজকে বাংলাদেশে অবৈধ পন্থায় ফেরত আসার চেষ্টাকালে সীমান্ত থেকে তাদের আটক করে বিএসএফ। আমরা পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশীদের ফেরত আনার চেষ্টা করছি।”

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৫৮:৩৯   ৩৬৫ বার পঠিত  | ●   ●   ●







রংপুর থেকে আরও...


● বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান
● উলিপুরে বৃত্তি ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
● তারাগঞ্জে বিতর্কে উপজেলা চ্যাম্পিয়ন বরাতী উচ্চ বিদ্যালয়
● দুর্গাপূজার প্রতিমা স্থাপন ঘিরে ঠাকুরগাঁওয়ের মন্দিরে সংঘর্ষ, আহত ৯
● পীরগঞ্জে বক শিকারের দায়ে দুই ব্যক্তির এক বছর করে কারাদণ্ড



আর্কাইভ