ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » চাটমোহরে আম গাছ থেকে পড়ে দিনমজুরের মৃত্যু

চাটমোহরে আম গাছ থেকে পড়ে দিনমজুরের মৃত্যু


চাটমোহর ( পাবনা ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১১ মে ২০২৫


চাটমোহরে আম গাছ থেকে পড়ে দিনমজুরের মৃত্যু

পাবনা: চাটমোহরে গাছ থেকে আম পাড়তে গিয়ে ডাল ভেঙে নিচে পড়ে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। রোববার (১১ মে) সকালে উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাহাদুরপুর পশ্চিমপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মথুরাপুর ইউনিয়ন পরিষদের দুই নাম্বার ওয়ার্ড ইউপি সদস্য সিদ্দিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।নিহত দিনমজুরের নাম ইসরাইল হোসেন (৩৮)। তিনি ছাইকোলা ইউনিয়নের কুকড়াগাড়ি গ্রামের মৃত মকবুল প্রামাণিকের ছেলে।

প্রায় ২০ বছর আগে বাহাদুরপুর গ্রামের মৃত আব্দুল কাদেরের মেঝো মেয়েকে বিয়ের পর থেকে তিনি সেখানে পরিবারসহ বসবাস করতেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন।

নিহতের স্বজন ও এলাকাবাসী জানান, রোববার সকালে বাড়ির পাশে গাছে উঠে আম পারছিলেন ইসরাইল। একপর্যায়ে তিনি গাছের মগডালে উঠে পড়েন। গাছের ডাল চিকন থাকায় সেখান থেকে ভেঙে নিচে পড়ে যান তিনি। এ সময় হাত ও পা ভেঙে তিনি গুরুতর আহত হলে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করে। অবস্থা খারাপ হওয়ায় চিকিৎসকরা তাকে পাবনা জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল দশটার দিকে মারা যান ইসরাইল।

ঘটনার পর এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় পল্লী চিকিৎসক মজনুর রহমান বলেন, ছেলেটা খুবই ভালো ছিল। কারো সাথে কোন উচ্চবাচ্য করতো না। খুবই হতদরিদ্র, দিনমজুরি করে সংসার চালাতো৷ দুই মেয়ে, এক ছেলে এবং স্ত্রী রেখে সে চলে গেল। এখন এই পরিবারটির কি হবে, কে দেখবে তাদের। সমাজের বিত্তবানদের এই পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৪১:১৩   ১৬৭ বার পঠিত  | ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে
● সুজানগরে দুই পুকুরের মাছ মরে ভেসে উঠল, ক্ষতির অভিযোগ ১০ লাখ টাকার বেশি
● রাজশাহীতে মুদি দোকানি হত্যা মামলার আসামি আমির হোসেন গ্রেপ্তার
● সারের ন্যায্য বণ্টনে কৃষকদের তথ্যভিত্তিক অ্যাপ তৈরির উদ্যোগ
● মানসম্মত শিক্ষা নিশ্চিতে দায়িত্ববোধ ও নৈতিকতা নিয়ে শিক্ষকদের কাজের আহ্বান



আর্কাইভ