ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » রাজারহাটে জুয়ার সরঞ্জামাদি সহ ৩জুয়ারি গ্রেফতার

রাজারহাটে জুয়ার সরঞ্জামাদি সহ ৩জুয়ারি গ্রেফতার


রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১১ মে ২০২৫


 রাজারহাটে জুয়ার সরঞ্জামাদি সহ ৩জুয়ারি গ্রেফতার

 

কুড়িগ্রাম: রাজারহাটের চর বিদ্যানন্দ গ্রামে নগদ টাকা ও জুয়া খেলার সামগ্রী সহ তিন জুয়ারিকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় অজ্ঞাতনামা আরও প্রায় ২০জন জুয়ারি পালিয়েছে। এঘটনায় রবিবার এস আই বিকাশ চন্দ্র বাদী হয়ে রাজারহাট থানায় ধৃত ৩জন সহ অজ্ঞাতনামা ১৮/২০জনের বিরুদ্ধে জুয়া আইনে একটি মামলা দায়ের করেছেন।

 

পুলিশ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে রবিবার মধ্যরাতে উপজেলার চর বিদ্যানন্দ গ্রামে তিস্তা নদীর পাড়ে ভুট্্রা ক্ষেতের পাশে অভিযান চালিয়ে পুলিশ জুয়া খেলাবস্থায় নগদ ১০হাজার ৭৫০টাকা,ডাবু খেলার ১১টি গুটি, ১টি ফর ও অন্যান্য সরঞ্জামাদি সহ জুয়ারি উলিপুর উপজেলার খামার আপুয়ারখাতা গ্রামের বাবু মিয়া (৫৫),রাজারহাট উপজেলা নাজিমখান গ্রামের নুর জামাল (৪০) এবং উলিপুর উপজেলার চর রতিদেব গ্রামের রাসেল (১৮)কে গ্রেফতার করে। এসময় আরও ১৮/২০জন জুয়ারি পালিয়ে যায়।

 

রাজারহাট থানার অফিসার ইনচার্জ তছলিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ধৃত আসামিদের আদালতে প্রেরন করা হয়েছে।

 

আফ/আর

বাংলাদেশ সময়: ১৯:৫৫:০৪   ১০০০ বার পঠিত  | ●   ●







রংপুর থেকে আরও...


● বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান
● উলিপুরে বৃত্তি ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
● তারাগঞ্জে বিতর্কে উপজেলা চ্যাম্পিয়ন বরাতী উচ্চ বিদ্যালয়
● দুর্গাপূজার প্রতিমা স্থাপন ঘিরে ঠাকুরগাঁওয়ের মন্দিরে সংঘর্ষ, আহত ৯
● পীরগঞ্জে বক শিকারের দায়ে দুই ব্যক্তির এক বছর করে কারাদণ্ড



আর্কাইভ