ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » সুজানগরে ব্রিজ ঢালাই কাজের উদ্বোধন করলেন ইউএনও

সুজানগরে ব্রিজ ঢালাই কাজের উদ্বোধন করলেন ইউএনও


এম.এ আলিম রিপন,সুজানগর ( পাবনা )
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫


সুজানগরে ব্রিজ ঢালাই কাজের উদ্বোধন করলেন ইউএনও

পাবনা: সুজানগরে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সার্বিক তত্ত্বাবধানে নতুন নির্মাণাধীন ব্রিজের ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে।উপজেলার তাঁতবিন্দ ইউনিয়নের কামারদুলিয়া গ্রামে জব্বার শেখের বাড়ী হতে মুক্তারের বাড়ীর রাস্তার বান্নাই খালের উপর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃহস্পতিবার ওই নির্মাণাধীন ব্রিজের ঢালাই কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মীর রাশেদুজ্জামান রাশেদ।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সৈয়দ মো. শামীম এহসান,বিআরডিবির চেয়ারম্যান ইয়াকুব আলী, ঠিকাদারী প্রতিষ্ঠানের পক্ষে মোখলেছুর রহমান, খন্দকার গোলাম আযম, শরিফুল ইসলাম, জামাল সরদার, ইউসুব আলী মৃধা, মুক্তার শেখ,রুহুল আমীনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মেসার্স বন্ধন এন্টারপ্রাইজ ৩৪ লাখ ৯২ হাজার ৫৮০ টাকা ব্যয়ে ব্রিজটি নির্মাণ কাজ বাস্তবায়ন করছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সৈয়দ মো. শামীম এহসান জানান, ব্রিজটি নির্মাণের ফলে স্থানীয় কয়েকটি গ্রামের মানুষের যাতায়াতে নতুন মাত্রা যোগ হবে এবং আন্ত:যোগাযোগ ব্যবস্থার সুবিধা ভোগ করবে এই জনপদের মানুষ।এদিকে ওই গ্রামে এই ব্রিজটি নির্মাণ কাজ শুরু হওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন স্থানীয় এলাকাবাসী।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:০২:২৭   ২২৫ বার পঠিত  | ●   ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● সিরাজগঞ্জ বিএনপি কার্যালয়ে ছাত্রলীগের ব্যানার, বিএনপির দাবি ‘চোরের কারবার’
● নাটোরে ঢাকা-পঞ্চগড় রেললাইনে আগুন দেওয়ার অভিযোগ
● সুজানগরে ভুয়া চক্ষু চিকিৎসকসহ দুজনের ৪ মাসের কারাদণ্ড
● আদালতের নিষেধাজ্ঞার মধ্যেই বসতভিটা দখলের চেষ্টার অভিযোগ
● সুজানগরে চার ফসলের আবাদ বাড়াতে বিনামূল্যে বীজ-সার বিতরণ



আর্কাইভ