ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » বিরামপুরে ট্রেন থেকে পড়ে যুবকের হাত-পা বিচ্ছিন্ন

বিরামপুরে ট্রেন থেকে পড়ে যুবকের হাত-পা বিচ্ছিন্ন


ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৭ মে ২০২৫


 

বিরামপুরে ট্রেন থেকে পড়ে যুবকের হাত-পা বিচ্ছিন্ন

দিনাজপুর: বিরামপুর রেলস্টেশনে শনিবার (১৭মে) চলন্ত ট্রেনে উঠতে গিয়ে নিচে পড়ে আশরাফুল ইসলাম (৪০) নামের এক যুবকের এক হাত ও এক পা কেটে বিচ্ছিন্ন হয়েছে। তাকে সঙ্কটাপন্ন অবস্থায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আশরাফুল ইসলার্ম ফুলবাড়ী উপজেলার বারাইপাড়া সুজাপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।

জানা গেছে, রাজশাহী থেকে চিলাহাটি গামী তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি বেলা ১১টার দিকে বিরামপুর স্টেশন থেকে ছেড়ে যাচ্ছিল। চলন্ত ট্রেনে উঠতে গিয়ে আশরাফুল পা পিছলে ট্রেনের নিচে পড়ে যায়। এতে তার বাম হাত ও বাম পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। বিরামপুর ফায়ার সার্ভিসের কর্মীরা আহত আশরাফুলকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন।

স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার শাহরিয়ার কবির জানান, অতিরিক্ত রক্তক্ষরণে অবস্থা শঙ্কটাপন্ন হওয়ায় তাৎক্ষণিকভাবে তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জিআরপি (রেলওয়ে) পার্বতীপুর থানার ওসি ফকরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহত যুবককে উদ্ধার করে ফায়ার সার্ভিস কর্মীরা দিনাজপুুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করিয়েছেন।

এল/আর

বাংলাদেশ সময়: ২০:২৭:২৫   ২৬৬ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







রংপুর থেকে আরও...


● বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান
● উলিপুরে বৃত্তি ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
● তারাগঞ্জে বিতর্কে উপজেলা চ্যাম্পিয়ন বরাতী উচ্চ বিদ্যালয়
● দুর্গাপূজার প্রতিমা স্থাপন ঘিরে ঠাকুরগাঁওয়ের মন্দিরে সংঘর্ষ, আহত ৯
● পীরগঞ্জে বক শিকারের দায়ে দুই ব্যক্তির এক বছর করে কারাদণ্ড



আর্কাইভ