ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » উলিপুরে বিএনপির আংশিক আহবায়ক কমিটি ঘোষনা করায় আনন্দ মিছিল

উলিপুরে বিএনপির আংশিক আহবায়ক কমিটি ঘোষনা করায় আনন্দ মিছিল


উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২১ মে ২০২৫


উলিপুরে বিএনপির আংশিক আহবায়ক কমিটি ঘোষনা করায় আনন্দ মিছিল

কুড়িগ্রাম: জেলা বিএনপি কর্তৃক সদ্য ঘোষিত উলিপুর উপজেলা ও পৌর বিএনপির আংশিক আহবায়ক কমিটি ঘোষনা করায় আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ মে) বিকালে উপজেলা বিএনপির আহবায়ক তারিক আবুল আলা চৌধুরী ও সদস্য সচিব হায়দার আলী মিয়ার নেতৃত্বে দলীয় কার্যালয় থেকে হাজার হাজার লোকের উপস্থিতিতে নানা রঙের ব্যানার, ফ্যাস্টুন ও বাদ্যযন্ত্রসহ আনন্দ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে বিজয় মঞ্চে সমাবেশে মিলিত হয়।
উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ওবায়দুর রহমান বুলবুলের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, আহবায়ক তারিক আবুল আলা চৌধুরী, সদস্য সচিব হায়দার আলী মিয়া, যুগ্ম আহবায়ক আব্দুর রশিদ, পৌর বিএনপির আহবায়ক নুর মোহাম্মদ, সদস্য সচিব সোলায়মান আলী সরকার, উপজেলা মহিলা দলের সভানেত্রী রিনা বেগম, উপজেলা যুবদলের আহবায়ক তৌফিকুর রহমান লাভলু, ছাত্রদলের আহবায়ক মাহমুদুর রহমান বিপুল প্রমুখ।
সমাবেশে বক্তারা, উপজেলা ও পৌর বিএনপির কমিটি প্রদান করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানান। এ সময় জেলা বিএনপির আহবায়ক, সদস্য সচিবসহ নেতৃবৃন্দের প্রতি অভিনন্দন জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের অঙ্গিকারসহ উলিপুরের মাটিকে বিএনপির দূর্গ হিসাবে গড়ে তোলার ঘোষনা দেয়া হয়।
উল্লেখ্য, দীর্ঘ চারমাস পর গত (১৪ মে) বিকালে কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা ও সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ স্বাক্ষরিত পত্রে তারিক আবুল আলা চৌধুরীকে আহবায়ক ও হায়দার আলী মিয়াকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি এবং নুর মোহাম্মদকে আহবায়ক ও সোলায়মান আলী সরকারকে সদস্য সচিব করে ২৫ সদস্যর পৌর কমিটি ঘোষনা করা হয়।

এন/ এন

বাংলাদেশ সময়: ২১:১১:০২   ৩৭৪ বার পঠিত  | ●   ●   ●







রংপুর থেকে আরও...


● বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান
● উলিপুরে বৃত্তি ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
● তারাগঞ্জে বিতর্কে উপজেলা চ্যাম্পিয়ন বরাতী উচ্চ বিদ্যালয়
● দুর্গাপূজার প্রতিমা স্থাপন ঘিরে ঠাকুরগাঁওয়ের মন্দিরে সংঘর্ষ, আহত ৯
● পীরগঞ্জে বক শিকারের দায়ে দুই ব্যক্তির এক বছর করে কারাদণ্ড



আর্কাইভ