ঢাকা    রবিবার, ৫ জুলাই ২০২৬
শিরোনাম
সালথার পেঁয়াজ চাষিদের সমস্যা তুলে ধরে প্রতিবেদন পাঠালেন ইউএনও নাজিরপুরে সাংবাদিকদের সাথে এমপি সুলতানা জেসমিন জুইয়ের মতবিনিয় ভোলা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নির্বাচন সম্পন্ন সুজানগর হাসপাতালে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান লালমোহনে দেবরের মারধরে ভাবি আহত পটুয়াখালীতে ঘুমন্ত বৃদ্ধাকে শিল-পাটার আঘাতে হত্যা, ছেলে আটক পীরগঞ্জে এডিপি প্রকল্প হতে ২০৮ জন পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরন কল্যাণমুখী রাজনীতি করে যাবো:ফজলুল হক মিলন এমপি সুজানগরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা লালমোহনে কলেজছাত্র হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন-বিক্ষোভ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » রাজারহাটে প্রকৌশলীর পদায়ন বাতিলের দাবিতে মানববন্ধন

রাজারহাটে প্রকৌশলীর পদায়ন বাতিলের দাবিতে মানববন্ধন


রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৪ মে ২০২৫


রাজারহাটে প্রকৌশলীর পদায়ন বাতিলের দাবিতে মানববন্ধন

কুড়িগ্রাম: রাজারহাট উপজেলা প্রকৌশলী হিসেবে সদ্য পদায়নকৃত উপজেলা প্রকৌশলী মিজানুর রহমান সরদারের পদায়ন বাতিলের দাবিতে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে ঠিকাদার ও সচেতন জনসাধারণের ব্যানারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

জানা যায়,গত ২০এপ্রিল বাজারহাট উপজেলা প্রকৌশলী সোহেল রানার অন্যত্র বদলি হয়। এরপর গত ১৪মে রাজারহাট উপজেলা সহকারী প্রকৌশলী আব্দুর রশীদ মন্ডলকে উপজেলা প্রকৌশলী হিসেবে চলতি দায়িত্ব প্রদান করা হয়। তিনি যথারীতি দায়িত্ব পালন করে আসছেন। এঅবস্থায় উপজেলা প্রকৌশলী হিসেবে মিজানুর রহমান সরদারকে উপজেলা প্রকৌশলী হিসেবে পদায়ন করা হয়। এই পদায়ন বাতিল করে দায়িত্বরত উপজেলা প্রকৌশলী (চঃ দাঃ) আব্দুর রশীদ মন্ডলকে বহাল রাখার দাবি জানান মানব বন্ধনকারীরা।

এসময় বক্তারা বলেন,সদ্য পদায়নকৃত মিজানুর রহমান সরদার একজন অযোগ্য,অসৎ ও দুর্নীতি পরায়ণ ব্যক্তি। ইতোপূর্বে তিনি কোথাও সুনামের সহিত চাকুরি করতে পারেননি। ঠিকাদার ও অফিস স্টাফদের সাথে দ্বন্দ্ব, বিবাদ, কলহের কারনে তিনি কোথাও যথাযথ ভাবে দায়িত্বও পালন করতে পারেননি। এ কারনে কোন উপজেলায় তার চাকুরির স্থায়িত্ব দীর্ঘ সময় হয়নি বরং অন্যান্য উপজেলায় কর্মকালিন সময় সুনামের পরিবর্তে বিতর্ক,অনিয়ম ও দুর্নীতিতে ব্যাপকভাবে সমালোচিত ছিলেন। বিগত সময় তিনি ফ্যাসিষ্ট সরকারের দুই জন নেতার ছত্রছায়ায় নানা অপকর্ম ধামাচাপা দেয়ারও গুঞ্জন রয়েছে বলে জানান বক্তারা। পরে তারা রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধান প্রকৌশলী বরাবর স্মারক লিপি প্রদান করেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:০৯:৩৫   ১৮০ বার পঠিত  |            







রংপুর থেকে আরও...


পীরগঞ্জে এডিপি প্রকল্প হতে ২০৮ জন পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরন
ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কলেজ ছাত্রের মৃত্যু
উলিপুরে জলবায়ু ন্যায্যতা ও কমিউনিটি নেটওয়ার্কিং প্রকল্পের অবহিতকরণ সভা
পীরগঞ্জে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা
উলিপুরে বাইপাস সড়কের নির্মান কাজ শুরুর দাবীতে মানববন্ধন



আর্কাইভ