ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » হাতিয়ায় গ্রাম আদালত বিষয়ক দুইদিনের প্রশিক্ষণ কোর্স শুরু

হাতিয়ায় গ্রাম আদালত বিষয়ক দুইদিনের প্রশিক্ষণ কোর্স শুরু


এম সাখাওয়াত হোসেন,হাতিয়া(নোয়াখালী)
প্রকাশ: মঙ্গলবার, ২৭ মে ২০২৫


হাতিয়ায় গ্রাম আদালত বিষয়ক দুইদিনের প্রশিক্ষণ কোর্স শুরু

নোয়াখালী: হাতিয়া উপজেলা পরিষদের উদ্যোগে ২ দিনে ব্যাপি গ্রাম আদালত প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে। ”অল্প সময়ে স্বল্প খরচে সঠিক বিচার পেতে- চলো যায় গ্রাম আদালতে”। মঙ্গলবার ( ২৭ মে) সকালে উপজেলা পরিষদ হলরুমে এই স্লোগানকে সামনে রেখে ২দিনের প্রশিক্ষনের উদ্ভোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো আলা উদ্দিন।

এ সময় তিনি বলেন গ্রামে শান্তি সুবিচার নিশ্চিত করতে হলে গ্রাম আদালতের বিকল্প নেই। গ্রাম আদালতকে সক্রিয় ও গতিশীল করতে হাতিয়ায় সুখচর,চরকিং চরইশ্বরসহ ৩ টি ইউনিয়নের ৩৬ জন ইউপি সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ক দুইদিনের প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে।

বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় এই প্রশিক্ষণের আয়োজন করেছে হাতিয়া উপজেলা প্রশাসন।স্থানীয় সরকার বিভাগ, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের বাস্তবায়নে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে। প্রশিক্ষণ টি সঞ্চালনায় ছিলেন হাতিয়া উপজেলার গ্রাম আদালত সমন্বয়কারী মো: আশ্রাফ উদ্দিন । প্রশিক্ষণে ইউ আর টি ৩ জন সদস্য প্রশিক্ষণ প্রদান করবেন। হাতিয়া থানার অফিসার ইনচার্জ এ কে এম আজমল হুদা , উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা প্রমুখ। বাকি ৮ ইউনিয়নের ইউপি সদস্যদের নিয়ে দুই দিনের প্রশিক্ষণ আগামি ২৯ মে একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে।
প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হচ্ছে ইউনিয়ন পরিষদ সদস্যদের দক্ষতা উন্নয়ন। যেন তারা স্থানীয় পর্যায়ের ছোটখাটো বিচার দ্রুত নিষ্পওি এবং গ্রাম আদালত ব্যবস্থাকে আরও কার্যকর ও টেকসই করে গ্রাম আদালতকে সক্ষম করে তোলা।
প্রশিক্ষণে গ্রাম আদালত আইন ২০০৬ এবং সংশোধিত আইন ২০১৩ ও ২০২৪-এর আলোকে স্থানীয় জনগণের মধ্যে গ্রাম আদালতের কার্যক্রম ও সুবিধা বিষয়ে পরিষদ সদস্যদের অবহিত করা হয়।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৪৯:৩১   ১৮৮ বার পঠিত  | ●   ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ