ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » চাটমোহরে বখাটের ক্ষুরের আঘাতে আহত ৩

চাটমোহরে বখাটের ক্ষুরের আঘাতে আহত ৩


চাটমোহর ( পাবনা ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৭ মে ২০২৫


চাটমোহরে বখাটের ক্ষুরের আঘাতে আহত ৩


পাবনা:
চাটমোহরে তুচ্ছ ঘটনায় বখাটের ক্ষুরের আঘাতে তিনজন আহত হয়েছেন। সোমবার দিবাগত রাত ১১টার দিকে উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের খৈরাশ গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত রাশেদুল ইসলাম রব নামের ওই বখাটেকে এলাকাবাসী আটক করে পুলিশে দিয়েছে। সে ওই গ্রামের রফিকুল প্রামানিকের ছেলে।

আহরা হলেন- খৈরাশ গ্রামের পলাশ প্রামানিকের দুই ছেলে ফরিদুর রহমান ও শান্ত প্রামানিক। অপরজন একই গ্রামের রেজাউল করিমের ছেলে রাহুল। এ ঘটনায় থানায় মামলা দায়ের হলে আটক রাশেদুল ইসলাম রবকে মঙ্গলবার সকালে গ্রেফতার দেখিয়ে জেলহাজতে পাঠায় পুলিশ।

মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, খৈরাশ গ্রামে নাজিদ উদ্দিনের বাড়ির সামনে সোমবার রাতে বসে ছিল ফরিদুর, শান্ত ও রাহুল। এ সময় বখাটে রাশেদুল ইসলাম রব ওই বাঁশের মাচায় বসতে চাইলে ফরিদুরের সাথে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে রাশেদুল ইসলাম রব তার পকেটে থাকা ক্ষুর বের করে ফরিদুরকে আঘাত করলে রক্তাক্ত জখম হয়। এ সময় শান্ত ও রাশেদুল বাধা দিতে গেলে তাদেরকেও ক্ষুরের আঘাতে জখম করা হয়।

পরে আহতদের চিৎকারে স্থানীয় লোকজন এসে অভিযুক্ত রাশেদুল ইসলাম রব দৌড়ে পালাতে গিয়ে এলাকাবাসীর হাতে আটক করে থানা পুলিশে সোপর্দ করে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তাদের অবস্থার অবনতি হলে গুরুতর আহতাবস্থায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপতালে স্থানান্তর করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। অভিযুক্ত রাশেদুল ইসলাম রবকে মঙ্গলবার সকালে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৪৫:০৯   ২৬৫ বার পঠিত  | ●   ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে
● সুজানগরে দুই পুকুরের মাছ মরে ভেসে উঠল, ক্ষতির অভিযোগ ১০ লাখ টাকার বেশি
● রাজশাহীতে মুদি দোকানি হত্যা মামলার আসামি আমির হোসেন গ্রেপ্তার
● সারের ন্যায্য বণ্টনে কৃষকদের তথ্যভিত্তিক অ্যাপ তৈরির উদ্যোগ
● মানসম্মত শিক্ষা নিশ্চিতে দায়িত্ববোধ ও নৈতিকতা নিয়ে শিক্ষকদের কাজের আহ্বান



আর্কাইভ