ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » তারাকান্দায় যুবক খুনের মামলার দ্রুত চার্জশিটের দাবিতে মানববন্ধন

তারাকান্দায় যুবক খুনের মামলার দ্রুত চার্জশিটের দাবিতে মানববন্ধন


আব্দুর রউফ,তারাকান্দা (ময়মনসিংহ)
প্রকাশ: মঙ্গলবার, ২৭ মে ২০২৫


তারাকান্দায় যুবক খুনের মামলার দ্রুত চার্জশিটের দাবিতে মানববন্ধন

ময়মনসিংহ: তারাকান্দার মাঝিয়ালি বাজারে মাত্র একটি ছেঁড়া দশ টাকার নোটকে কেন্দ্র করে ঘটেছে মর্মান্তিক হত্যাকাণ্ড। গত বছরের ২৩ এপ্রিল রাতে বাজারের একটি দোকানে সিগারেট কেনার সময় ছেঁড়া নোট গ্রহণে অস্বীকৃতি জানানোয় দোকান মালিক সাদেকুর রহমান মণ্ডল (৫০) ও তার ছেলে ইকবাল হোসেন (২২) ছুরিকাঘাতের শিকার হন। ঘটনাস্থলেই নিহত হন ইকবাল। গুরুতর আহত অবস্থায় সাদেকুর রহমানকে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, পরে তাকে ঢাকায় স্থানান্তর করা হয়।
ঘটনার পরদিন, ২৪ এপ্রিল নিহত ইকবালের বড় ভাই দেলোয়ার হোসেন মণ্ডল বাদী হয়ে তারাকান্দা থানায় ১১ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
মঙ্গলবার (২৭ মে) দুপুর ১২টায় তারাকান্দা থানা চত্বরে ময়মনসিংহ-হালুয়াঘাট মহাসড়কে তদন্তে বিলম্ব এবং বিচার প্রক্রিয়ায় ধীরগতির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করে এলাকাবাসী। বিক্ষুব্ধ জনতা মামলার দ্রুত চার্জশিট প্রদানের দাবিতে কিছু সময়ের জন্য সড়ক অবরোধ করেন। পরে পুলিশ প্রশাসনের আশ্বাসে তারা অবরোধ তুলে নেয়।
এ বিষয়ে নিহত ইকবালের পিতা সাদেকুর রহমান মন্ডল বলেন, অতি দ্রুত চার্জশিট প্রদান করে আমার ছেলের হত্যাকারীদের ফাঁসি কার্যকর করতে হবে ।
মামলার বাদি ইকবালের বড় ভাই দেলোয়ার হোসেন মন্ডল জানান, আমার ভাইকে প্রকাশ্যে দিবালোকে ওরা হত্যা করেছে। দ্রুত চার্জশিট প্রদান করি এদেরকে আইনের আওতায় আনতে হবে।
এ বিষয়ে তারাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) টিপু সুলতান জানান, আমরা ইতিমধ্যেই মেডিকেল রিপোর্ট হাতে পেয়েছি। তদন্ত কার্যক্রম প্রায় পর্যায়ে। আগামী মাসেই মামলার চার্জশিট প্রদান করা হবে। উক্ত মামলায় প্রধান দুই আসামী বর্তমানে জেল হাজতে রয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৪০:৫৯   ১৪৫ বার পঠিত  | ●   ●   ●







ময়মনসিংহ থেকে আরও...


● ময়মনসিংহে বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল অটোরিকশার ৭ যাত্রীর
● ফুলপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি দেশে ফিরে গ্রেপ্তার
● ফুলপুরে মদবিরোধী অভিযানে পারুল বেগম গ্রেপ্তার, উদ্ধার বিভিন্ন ব্র্যান্ডের মদ
● ইমামকে মারধরের মামলায় ফুলপুরের কাউসার শেরপুরে গ্রেফতার
● তারাকান্দায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচি ও সচেতনতা প্রচার



আর্কাইভ