ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » কলমাকান্দায় দিনব্যাপী শিশু মেলা, সৃজনশীলতায় মুগ্ধতা ছড়াল শিক্ষার্থীরা

কলমাকান্দায় দিনব্যাপী শিশু মেলা, সৃজনশীলতায় মুগ্ধতা ছড়াল শিক্ষার্থীরা


কলমাকান্দা,(নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৮ মে ২০২৫


কলমাকান্দায় দিনব্যাপী শিশু মেলা, সৃজনশীলতায় মুগ্ধতা ছড়াল শিক্ষার্থীরা

নেত্রকোনা: শিশুদের সৃজনশীল বিকাশ, মননশীলতা ও সাংস্কৃতিক চর্চাকে উৎসাহ দিতে নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় অনুষ্ঠিত হলো দিনব্যাপী বর্ণাঢ্য শিশু মেলা।

বুধবার বরুয়াকোনা সাধু ফ্রেডারিক উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষক-শিক্ষার্থীদের উদ্যোগে এবং কারিতাস ময়মনসিংহ অঞ্চলের ইসিপিএম প্রকল্পের সহায়তায় এই উৎসবমুখর আয়োজন হয়।

মেলায় বসে তিনটি মনোমুগ্ধকর স্টল— বিজ্ঞান, কৃষি, শিল্প ও সংস্কৃতি— যেখানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী চিন্তা ও দক্ষতা তুলে ধরে। বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী চলে নানা আয়োজন—আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মজার খেলাধুলা।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রেভা. ফাদার বিপিন নকরেক। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাইযুল ওয়াসীমা নাহাত। তিনি বলেন, “শিশুরা জাতির ভবিষ্যৎ। তাদের মানসিক ও সৃজনশীল বিকাশে এ ধরনের মেলার গুরুত্ব অপরিসীম।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খারনৈ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওবায়দুল হক, ইসিপিএম প্রকল্পের কর্মকর্তা রোজী সাংমা, জুড প্লাবিয়ানসহ আরও অনেকে।

মেলার সাংস্কৃতিক পর্বে শিক্ষার্থীদের পরিবেশনায় ছিল গান, নৃত্য ও কবিতা আবৃত্তি, যা উপস্থিত দর্শকদের মন জয় করে নেয়। দিনশেষে প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেন ইউএনও ফাইযুল ওয়াসীমা নাহাত।

এই আয়োজন প্রমাণ করে, সঠিক দিকনির্দেশনা ও সহযোগিতা পেলে প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীরাও নিজেদের প্রতিভা ও স্বপ্নকে সার্থকভাবে বিকশিত করতে সক্ষম।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৩৭:১৮   ৩১৫ বার পঠিত  | ●   ●   ●







ময়মনসিংহ থেকে আরও...


● ময়মনসিংহে বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল অটোরিকশার ৭ যাত্রীর
● ফুলপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি দেশে ফিরে গ্রেপ্তার
● ফুলপুরে মদবিরোধী অভিযানে পারুল বেগম গ্রেপ্তার, উদ্ধার বিভিন্ন ব্র্যান্ডের মদ
● ইমামকে মারধরের মামলায় ফুলপুরের কাউসার শেরপুরে গ্রেফতার
● তারাকান্দায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচি ও সচেতনতা প্রচার



আর্কাইভ