ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » সুজানগরে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন

সুজানগরে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন


এম.এ আলিম রিপন,সুজানগর ( পাবনা )
প্রকাশ: বুধবার, ২৮ মে ২০২৫


সুজানগরে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন


পাবনা:
পুষ্টি বিষয়ে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে ‘শিশু থেকে প্রবীণ-পুষ্টিকর খাবার সর্বজনীন’ প্রতিপাদ্যে (২৮ মে) থেকে পাবনার সুজানগরে শুরু হয়েছে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৫। এ উপলক্ষ্যে বুধবার জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। হাসপাতালের সম্মেলন কক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ ওয়াসিম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন ইউএফপিও ফৌজিয়া সুলতানা, মেডিকেল অফিসার ডাক্তার আইরিন আক্তার ও দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি এম এ আলিম রিপন প্রমুখ।

সভায় যায়যায়দিনের উপজেলা প্রতিনিধি এম মনিরুজ্জামান,ইউপি সচিব আব্দুল আওয়াল,রেজাউল করিমসহ উপজেলার অন্যান্য ইউনিয়ন পরিষদের সচিবগণ এবং স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভাপতির বক্তব্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ওয়াসিম খান বলেন, জাতির ভবিষ্যৎ গড়তে হলে পুষ্টির গুরুত্ব অপরিসীম। শিশু,কিশোর- কিশোরী, গর্ভবতী মা ও দুগ্ধদানকারী নারীদের পুষ্টি নিশ্চিত করতে হবে। পুষ্টিহীনতা সমাজের একটি বড় চ্যালেঞ্জ,যা মোকাবেলায় সবাইকে এগিয়ে আসতে হবে।

এছাড়া তিনি আরো জানান, এবারে (২৮মে-০৩জুন) জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষে পুষ্টি বার্তা নির্ধারণ করা হয়েছে। এসব নির্ধারিত বার্তাসমূহ হলো- পুষ্টিমানে সমৃদ্ধ খাবার গ্রহণ করুন, খাদ্য উৎপাদন, পরিবহন, সংরক্ষণ ও রান্নায় পুষ্টিমান এবং নিরাপদতা বজায় রাখতে সচেষ্ট থাকুন, খাবারে চিনি ও লবণের মাত্রা সীমিত রাখুন, অতিরিক্ত ভাজা, তৈলাক্ত খাবার ও ফাস্টফুড বর্জন করুন, শিশুদেরকে অতিপ্রক্রিয়াজাত পানীয় ও খাবার গ্রহণ থেকে বিরত রাখুন, শিশুর বৃদ্ধির বিকাশ এবং শারীরিক গঠনের জন্য প্রতিদিন একটি করে ডিম এবং নির্দিষ্ট পরিমাণ আমিষ জাতীয় খাবার দিন, পরিবারের প্রবীণ সদস্যদের পুষ্টিকর খাবার নিশ্চিত করুন, প্রতিদিন অন্তত একবেলা ডিম, দুধ বা আমিষ জাতীয় খাবার খান, শক্তি, সামর্থ্য ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ান।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৪২:২৫   ৪২৬ বার পঠিত  | ●   ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে
● সুজানগরে দুই পুকুরের মাছ মরে ভেসে উঠল, ক্ষতির অভিযোগ ১০ লাখ টাকার বেশি
● রাজশাহীতে মুদি দোকানি হত্যা মামলার আসামি আমির হোসেন গ্রেপ্তার
● সারের ন্যায্য বণ্টনে কৃষকদের তথ্যভিত্তিক অ্যাপ তৈরির উদ্যোগ
● মানসম্মত শিক্ষা নিশ্চিতে দায়িত্ববোধ ও নৈতিকতা নিয়ে শিক্ষকদের কাজের আহ্বান



আর্কাইভ