ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » ফুলবাড়ীতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হেলপার নিহত

ফুলবাড়ীতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হেলপার নিহত


অমর চাঁদ গুপ্ত অপু,( দিনাজপুর )
প্রকাশ: বুধবার, ২৮ মে ২০২৫


ফুলবাড়ীতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হেলপার নিহত

দিনাজপুর: ফুলবাড়ীতে ধান বোঝাই ট্রাকের সঙ্গে ইট বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নাজমুল (৪৫) নামের ট্রাকের হেলপার ঘটনাস্থলেই নিহত এবং রিপন (৪৫) নামের এক ট্রাকের চালক গুরুতর আহত হয়েছেন।

নিহত নাজমুল টাঙ্গাইল জেলার বাসাইল থানার কাসিল গ্রামের লাভলু মিয়ার চেলে। সে ট্রাকের ধান বোঝাই ট্রাকের হেলপার হিসেবে কর্মরত ছিলেন এবং আহত চালক রিপনও একই ট্রাকের চালক ছিলেন।

ঘটনাটি ঘটেছে, আজ বুধবার (২৮ মে) সকাল সাড়ে ৬টার দিকে ফুলবাড়ী-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ফুলবাড়ী উপজেলার কযেরবাড়ী ইউনিয়নের অম্রবাড়ী খিয়ারপাড়া ব্রক্ষ্মচারী মন্দির সংলগ্ন সড়কে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময বিরামপুর থেকে দিনাজপুরগামী ইট বোঝাই ট্রাক (কুষ্টিয়া-ট-১১-২২২৭) অম্রবাড়ী খিয়ারপাড়া ব্রক্ষ্মচারী মন্দির সংলগ্ন সড়কে স্থানে আসার পরপরই দিনাজপুর থেকে গোবিন্দগঞ্জগামী একটি ধান বোঝাই ট্রাকের (ঢাকা মেট্রো ট-১৫-৯১১৯) মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই ট্রাকের সামনে অংশ দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই ধান বোঝাই ট্রাকের হেলপার নাজমুলের মৃত্যু হয়। এ সময় একই ট্রাকের চালক রিপন গুরুতর আহন হন। তবে ইট বোঝাই ট্রাকের চালক ও হেলপার ট্রাক ফেলে পালিয়ে যায়।

স্থানীয়দের সহযোগিতায় ফুলবাড়ী ফায়ার সার্ভিসের সদস্যরা হতাহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক হেলপার নাজমুলকে মৃত ঘোষণা করেন এবং গুরুতর আহত চালক রিপনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম খন্দকার মহিব্বুল বলেন, মরদেহ উদ্ধার করে থানা আনা হয়েছে। এ ঘটনায় সড়ক আইনে মামলা রুজু করা হয়েছে। ট্রাক দু’টোকে পুলিশের হেফাজতে রাখা হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৪৯:৩২   ২৩১ বার পঠিত  |         







রংপুর থেকে আরও...


ডিমলায় তিস্তা সেচ ক্যানেলে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু
পীরগঞ্জে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা
উলিপুরে বসতবাড়িতে অগ্নিসংযোগ, লুটপাটের অভিযোগ
উলিপুরে শ্রমিক হামিদুল হত্যার আসামী গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
ডিমলায় কাঠের সাঁকো ভেঙ্গে পড়ে আহত জামায়াত নেতা-কর্মী



আর্কাইভ