ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » বদলে গেলো ফুলবাড়ী বঙ্গবন্ধু সরকারি কলেজের নাম

বদলে গেলো ফুলবাড়ী বঙ্গবন্ধু সরকারি কলেজের নাম


অমর চাঁদ গুপ্ত অপু,( দিনাজপুর )
প্রকাশ: শনিবার, ৩১ মে ২০২৫


বদলে গেলো ফুলবাড়ী বঙ্গবন্ধু সরকারি কলেজের নাম

দিনাজপুর:দিনাজপুরের ফুলবাড়ীর উপজেলার চিন্তামনস্থ “বঙ্গবন্ধু সরকারি কলেজ” এর নাম বদলে “চিন্তামন সরকারি কলেজ” নামকরণ করা হয়েছে। গত বুধবার (২৮ মে) শিক্ষা মন্ত্রনালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপ-সচিব মো. মাহবুব আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন সাবেক বঙ্গবন্ধু সরকারি কলেজ বর্তমানে চিন্তামন সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নজিবর রহমান।

জানা যায়, ১৯৯৮ সালে আওয়াম লীগের শাসনামলে ফুলবাড়ী উপজেলার বেতদীঘি ইউনিয়নের চিন্তামন এলাকায় বঙ্গবন্ধু কলেজটি প্রতিষ্ঠা করা হয়। ২০২১ সালের ৩ সেপ্টেম্বর তারিখে সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে বঙ্গবন্ধু কলেজটিকে সরকারি কলেজে রূপান্তর করা হয়। অপরদিকে ১৯৬৩ সালে প্রতিষ্ঠিত ফুরবাড়ী ডিগ্রি কলেজটি ১৯৮৯ সালে এরশাদ সরকারের শাসনামলে সরকারি কলেজে রূপান্তর করা হয়। বর্তমানে ফুলবাড়ীতে দুইটি সরকারি কলেজ বিদ্যামান রয়েছে।

সাবেক বঙ্গবন্ধু সরকারি কলেজ বর্তমানে চিন্তামন সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নজিবর রহমান বলেন, বঙ্গবন্ধু সরকারি কলেজের নাম পরিবর্তনের চিঠি পেয়েছেন। কলেজের পুরোনো নামের সাইন বোর্ড খুলে ফেলা হয়েছে, নতুন করে চিন্তামন সরকারি কলেজের নামের সাইন বোর্ড তৈরি করতে দেওয়া হয়েছে। এখন থেকে কলেজটি চিন্তামন সরকারি কলেজ নামেই যাবতীয় কার্যক্রম পরিচালনা করা হবে।

উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ মাওলানা নবিউল ইসলাম বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা ক্ষমতায় থাকার সময় দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের নাম তার পরিবারের নাম দিয়ে রেখেছিল। অন্তর্বর্তীকালীন সরকার এসব প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করছেন। এরই ধারাবাহিকতায় বঙ্গবন্ধু সরকারি কলেজ নামটি পরিবর্তন করে চিন্তামন সরকারি কলেজ করায় আমরাসহ স্থানীয়রা সবাই খুশি।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর আলম বলেন, এ বিষয়ে এখনও কোনো চিঠি পাওয়া যায়নি। চিঠি পেলে এ বিষয়ে বিস্তরিত জানা এবং বলা যাবে।

আর/এম

বাংলাদেশ সময়: ১৯:৪৭:৩৬   ৩৯২ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







রংপুর থেকে আরও...


● বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান
● উলিপুরে বৃত্তি ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
● তারাগঞ্জে বিতর্কে উপজেলা চ্যাম্পিয়ন বরাতী উচ্চ বিদ্যালয়
● দুর্গাপূজার প্রতিমা স্থাপন ঘিরে ঠাকুরগাঁওয়ের মন্দিরে সংঘর্ষ, আহত ৯
● পীরগঞ্জে বক শিকারের দায়ে দুই ব্যক্তির এক বছর করে কারাদণ্ড



আর্কাইভ