ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » মেঘনার তীরে ভেসে আসা অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

মেঘনার তীরে ভেসে আসা অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার


এম সাখাওয়াত হোসেন,হাতিয়া(নোয়াখালী)
প্রকাশ: বুধবার, ৪ জুন ২০২৫


মেঘনার তীরে ভেসে আসা অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

নোয়াখালী: হাতিয়ার মেঘনা নদীর তীরে জোয়ারে ভেসে এসেছে অজ্ঞাত যুবকের লাশ। সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে হাতিয়া নৌপুলিশ ফাঁড়ির একটি টিম লাশটি উদ্ধার করে। বুধবার (৪ জুন) বিকালে উপজেলার বুড়িরচর ইউনিয়নের রহমত রাজার পর্যটন কেন্দ্রের পাশে নদীর তীরে এ মৃতদেহটি দেখতে পান স্থানীয়রা।
স্থানীয় রহমত বাজারের ব্যবসায়ী মোহাম্মদ ফখরুল ইসলাম বলেন, বুধবার দুপুরে সাহাব উদ্দিন মাঝি নামে এক লোক বীচ এলাকায় বাগানে গরু আনতে গিয়ে দূরে সাদা কিছু একটা দেখতে পায়। পরে তিনি কাছে গিয়ে দেখেন মাঝ বয়সের একটি লাশ উপুড় হয়ে পড়ে আছে। মৃতদেহটির বিভিন্ন অংশে পচন ধরেছে। শুধু শরীরের উপরের অংশে একটি টিশার্ট ছিলো। তিনি বিষয়টি বাজারে অনেকের কাছে কল দিয়ে জানান। পরে আশ পাশের লোকজন লাশটি দেখতে ভীড় করেন।
নলচিরা নৌপুলিশ ফাঁড়ির এস আই মাসুদ ফয়সাল বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করি। অর্ধ গলিত যুবকটির বয়স আনুমানিক ৪০-৪২ বছর হবে। তার গায়ে কালো টি-শার্ট রয়েছে, তবে পরনে কোন প্যান্ট ছিলনা। মরদেহটি ফুলে গেছে ও পচন ধরেছে। চেহারা ভালোভাবে বোঝা যাচ্ছে না। ধারণা করা হচ্ছে, মরদেহটি কয়েক দিন আগের হবে। লাশ ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:৪২:১৪   ২২১ বার পঠিত  | ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ