ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » ৩ বছরের সাজা এড়াতে ৫ বছর পলাতক ,অবশেষে ধরা!

৩ বছরের সাজা এড়াতে ৫ বছর পলাতক ,অবশেষে ধরা!


এম সাখাওয়াত হোসেন,হাতিয়া(নোয়াখালী)
প্রকাশ: রবিবার, ৮ জুন ২০২৫


৩ বছরের সাজা এড়াতে ৫ বছর পলাতক ,অবশেষে ধরা!

নোয়াখালী: হাতিয়া উপজেলায় সাজাপ্রাপ্ত ১ আসামিকে আটক করেছে হাতিয়া থানা পুলিশ। পলাতক আসামির নাম আবুল কাশেম। পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতেই অভিযান চালিয়ে শনিবার গভীর রাতে তাকে সোনাদিয়া ইউনিয়নের চরচেঙ্গা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। আবুল কাশেম একই ইউনিয়নের চরচেঙ্গা এলাকার শাহে আলমের ছেলে।
মামলার সূত্রে জানা যায়,২০০৫ সালে এক সরকারি কর্মচারীকে আঘাত করা মামলায় তার বিরুদ্ধে তিন বছরের সাজা হয়। সাজা থেকে বাঁচতে গত পাঁচ বছর পর্যন্ত সে পলাতক রয়েছেন। শেষ পর্যন্ত ঈদে বাড়ি আসলে পুলিশের হাতে ধরা পড়েছেন তিনি।
হাতিয়া থানা পুলিশের এস আই মিনহাজুল আবেদিন জানান, ২০০৫ সালে সরকারি কর্মচারীকে আঘাত করা জি আর ৬৭/০৫ মামলায় তিন বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত। ২০২০ সালে রায় ঘোষণার পর থেকেই তিনি সাজা এড়াতে গত ৫ বছর পর্যন্ত সে পলাতক ছিলেন। তার চেহারা পরিবর্তন করে ভদ্র সাজার চেষ্টা করেছিলেন।গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করি।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজমল হুদা বলেন, আবুল কাশেম একজন দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে বিধি মোতাবেক আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:২২:১৫   ২৫৪ বার পঠিত  | ●   ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ