ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » পুকুরে ভাসছিলো মানসিক ভারসাম্যহীন নারীর লাশ

পুকুরে ভাসছিলো মানসিক ভারসাম্যহীন নারীর লাশ


কয়রা ( খুলনা ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৮ জুন ২০২৫


পুকুরে ভাসছিলো মানসিক ভারসাম্যহীন নারীর লাশ

খুলনা: কয়রায় আবারও এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার উত্তর বেদকাশি ইউনিয়নের কাছারি বাড়ি বাজারের পাশের একটি পুকুর থেকে শনিবার (৮ জুন) দুপুর পৌনে ৪টার দিকে মানসিক ভারসাম্যহীন এক নারীর লাশ ভেসে উঠলে স্থানীয়রা পুলিশে খবর দেন।

নিহত নারীর নাম নমিতা (৪০)। তিনি মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন এবং দীর্ঘদিন ধরে উত্তর বেদকাশি ইউনিয়নের কাছারি বাড়ি বাজার এলাকার গঙ্গারামের দোকানে থাকতেন। ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করতেন বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

কয়রা থানার অফিসার ইনচার্জ (ওসি) জি.এম ইমদাদুল হক বলেন , খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গোসল করতে গিয়ে পুকুরে ডুবে তার মৃত্যু হতে পারে। স্থানীয়দের ভাষ্য, ওই নারী সাঁতার জানতেন না। লাশটি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। তিনি আরও জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হবে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এর আগে, গত ২৭ মে কয়রার একটি নদীর চরে গলায় শিকল বাঁধা এক বৃদ্ধের লাশ উদ্ধার করে পুলিশ। তার নাম ছিল আব্দুল মজিদ সানা (৬০)।সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের নতুন লাশ উদ্ধারের ঘটনায় এলাকাবাসীর মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৩১:০৯   ৮১৫ বার পঠিত  | ●   ●   ●







খুলনা থেকে আরও...


● ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড
● ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ
● ভেড়ামারায় বাল্যবিবাহ বন্ধ, আয়োজকদের ৫ হাজার টাকা জরিমানা
● ভেড়ামারায় দশম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
● শাপলা কুঁড়ির মূল পর্বে ভেড়ামারার দুই খুদে নৃত্যশিল্পী



আর্কাইভ