ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » রাজারহাটে কোরবানীর মাংস ও চাল পেলে দুস্থরা

রাজারহাটে কোরবানীর মাংস ও চাল পেলে দুস্থরা


রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১০ জুন ২০২৫


রাজারহাটে কোরবানীর মাংস ও চাল পেলে দুস্থরা

কুড়িগ্রাম: ঈদ উল আযহা আমাদেরকে ত্যাগের মহিমায় উদ্ভাসিত হতে শেখায়। দুস্থ মানুষদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগির আয়োজন করে রাজারহাট সমকাল সুহৃদ সমাবেশ। এরই অংশ হিসেবে সুহৃদদের পরিশ্রম ও অর্থায়নে হত দরিদ্র কিছু মানুষের মুখে হাসি ফোটাতে ঈদের দিনই কোরবানী দেয়া হয় একটি খাসি ছাগল। মাংস কেটে প্যাকেটজাত করেন সুহৃদরাই। পরে এর সমুদয় মাংস এবং সাথে একদিনের খাবারের চাল বিতরণের আয়োজন করে সমকাল সুহৃদ সমাবেশ।ঈদের দিন বিকেলে রাজারহাট প্রেসক্লাবে ২২টি দুস্থ ও অসহায় পরিবারের মাঝে কোরবানির মাংস বিতরণ করা হয়।

কোরবানির মাংস ও চাল পেয়ে আনন্দে কেঁদে ফেলেন উপজেলার খুলিয়াতারী গ্রামের রাবেয়া বেগম (৬২)। তিনি বলেন,তোমার সমকাল কোরবানীর মাংস না দিলে এবারে ঈদে মাংস খাওয়া হতো না। চাকিরপশার পাঠক গ্রামের আবু বক্কর বলেন, “তোমরা ছাড়া ঈদোত গোস্ত নেওয়ার জন্যে কাইয়ো ডাকায় নাই”।

রাজারহাট প্রেসক্লাব সভাপতি সরকার অরুণ যদু বলেন,“মানবতা বেঁচে আছে,বাঁচিয়ে রাখতে হবে। সমকাল সুহৃদ সমাবেশের মানবিক ও সামাজিক কাজকর্ম গুলো আমার ভালো লাগে,তাই সুহৃদের সব অনুষ্ঠানেই আমি থাকার চেষ্টা করি”।

কোরবানীর মাংস বিতরণ অনুষ্ঠানে রাজারহাট প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক ও সুহৃদ সমন্বয়ক আসাদুজ্জামান আসাদ,সুহৃদ রাশেদুল ইসলাম,নুরুন্নবী,মাসুদ রানা,মিরাজ,আতাউল গনি সহ অনেকে উপস্থিত ছিলেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৪৫:০৮   ১৬৩ বার পঠিত  | ●   ●   ●   ●







রংপুর থেকে আরও...


● বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান
● উলিপুরে বৃত্তি ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
● তারাগঞ্জে বিতর্কে উপজেলা চ্যাম্পিয়ন বরাতী উচ্চ বিদ্যালয়
● দুর্গাপূজার প্রতিমা স্থাপন ঘিরে ঠাকুরগাঁওয়ের মন্দিরে সংঘর্ষ, আহত ৯
● পীরগঞ্জে বক শিকারের দায়ে দুই ব্যক্তির এক বছর করে কারাদণ্ড



আর্কাইভ