ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » আম বিক্রি করতে যাওয়ার পথে মাইক্রোবাসের চাপায় যুবক নিহত

আম বিক্রি করতে যাওয়ার পথে মাইক্রোবাসের চাপায় যুবক নিহত


চাটমোহর ( পাবনা ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১০ জুন ২০২৫


আম বিক্রি করতে যাওয়ার পথে মাইক্রোবাসের চাপায় যুবক নিহত

পাবনা: চাটমোহরে আম বিক্রি করতে যাওয়ার সময় মাইক্রোবাসের চাপায় জহুরুল ইসলাম (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার ভোর ৬টার দিকে উপজেলার বোয়াইলমারী গোরস্থান এলাকায় এ দূর্ঘটনা ঘটে। তিনি উপজেলার হরিপুর কুঠিপাড়া গ্রামের মজিবর রহমানের ছেলে।

স্বজনরা জানান, মঙ্গলবার ভোরে ব্যাটারি চালিত ভ্যানযোগে ছাইকোলা হাটে আম বিক্রি করতে যাচ্ছিলেন জহুরুল ইসলাম। আম ভর্তি ভ্যানটি বোয়াইলমারী গোরস্থান এলাকায় পৌঁছালে বিপরীত থেকে আসা দ্রুত গতির একটি সাদা রঙের মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানে ধাক্কা মারলে রাস্তায় ছিটকে পড়ে জহুরুল। এ সময় মাইক্রোবাসটি পালিয়ে যাওয়ার সময় জহুরুলকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান জহুরুল।

এ ব্যাপারে চাটমোহর থানার ওসি (তদন্ত) নয়ন কুমার সরকার জানান, নিহতের পরিবারের লোকজন থানায় কোনো লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৩৭:৪৩   ১৩৯ বার পঠিত  | ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে
● সুজানগরে দুই পুকুরের মাছ মরে ভেসে উঠল, ক্ষতির অভিযোগ ১০ লাখ টাকার বেশি
● রাজশাহীতে মুদি দোকানি হত্যা মামলার আসামি আমির হোসেন গ্রেপ্তার
● সারের ন্যায্য বণ্টনে কৃষকদের তথ্যভিত্তিক অ্যাপ তৈরির উদ্যোগ
● মানসম্মত শিক্ষা নিশ্চিতে দায়িত্ববোধ ও নৈতিকতা নিয়ে শিক্ষকদের কাজের আহ্বান



আর্কাইভ