ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » মাওলানা রুহুল আমিন স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

মাওলানা রুহুল আমিন স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল


হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৪ জুন ২০২৫


 মাওলানা রুহুল আমিন স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

নোয়াখালী: হাতিয়ার ধর্মীয় জগতের আলোক বর্তিকা প্রখ্যাত মুহাদ্দিস সাবেক প্রিন্সিপ্যাল মাওলানা রুহুল আমিন সাহেবের ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর রুহের মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ জুন) দুপুরে হাতিয়া রহমানিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার প্রাক্তন ছাত্র পরিষদের উদ্যোগে উপজেলার এ এম উচ্চ বিদ্যালয়ের হলরুমে উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

হাতিয়া রহমানিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার প্রাক্তন ছাত্র পরিষদের সভাপতি ও মরহুমের তৃতীয় ছেলে মাওলানা তাওফীকুল ইসলামের সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দারুল উলুম কামিল মাদ্রাসার অধ্যক্ষ এ.ইউ.এম ইদ্রিস।

বক্তব্য রাখেন, সাবেক অধ্যক্ষ আবু সালেহ মোঃ নেছার উদ্দিন, সাবেক অধ্যক্ষ আব্দুল কাদের, অধ্যক্ষ বাহাউদ্দিন, অধ্যক্ষ আব্দুল গফুর, অধ্যক্ষ সুলতান আহম্মদ, সুপার আবু জাফর মুহাম্মদ ইকবাল, প্রধান শিক্ষক আ.ন.ম হাসান, উপাধ্যক্ষ মাওলানা আব্দুল কাইয়ুম, অধ্যক্ষ হাফেজ মোঃ আবুল কাশেম, মরহুমের দৌহিত্র সাব্বির আহমদ তাফসির, নিউমার্কেটে সেক্রেটারি আলহাজ্ব মোঃ আব্দুল কাদের, সুপার মাওলানা মোঃ ইউসুফ, সহকারী অধ্যাপক হাফেজ মাওলানা মোঃ আকবর আলী, পরিষদের সাবেক সেক্রেটারি মো শাহাদাত হোসেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, প্রভাষক মোঃ ইব্রাহিম খলিল উল্লাহ।

বক্তারা তাদের বক্তব্যে প্রখ্যাত মুহাদ্দিস রুহুল আমিন সাহেবের সামাজিক, রাষ্ট্রীয়, ধর্মীয়, শিক্ষা ব্যবস্থায় অসামান্য অবদান সহ জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। সভা শেষে দোয়া এবং মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

আফ/আর

বাংলাদেশ সময়: ১৮:৪৯:৩৬   ২৬৩ বার পঠিত  | ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা
● চট্টগ্রামে পুলিশের চেকপোস্টে ৯ হাজার ৮০০ ইয়াবাসহ গ্রেপ্তার ১
● নাফ নদীতে ২০ কোটি টাকার ইয়াবার চালান জব্দ করল কোস্ট গার্ড
● যমজ দুই মেয়েকে হত্যার পর বাবার আত্মহত্যা, চিরকুটে শাশুড়িকে দায়ী
● নবীনগর রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠন



আর্কাইভ