ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » চাটমোহরে বিদ্যুৎপৃষ্ট হয়ে ছাত্রলীগ নেতার মৃত্যু

চাটমোহরে বিদ্যুৎপৃষ্ট হয়ে ছাত্রলীগ নেতার মৃত্যু


চাটমোহর ( পাবনা ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৪ জুন ২০২৫


চাটমোহরে বিদ্যুৎপৃষ্ট হয়ে ছাত্রলীগ নেতার মৃত্যু
পাবনা: চাটমোহরে বিদ্যুৎপৃষ্ট হয়ে আনোয়ার হোসেন রতন (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার ফৈলজানা ইউনিয়নের মেঘারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মৃত আব্দুল গণির ছেলে ও ফৈলজানা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক।

জানা গেছে, শুক্রবার সন্ধ্যার পর আনোয়ার হোসেন রতন কোদাল দিয়ে তার বসত ঘরের মাটির মেঝে সমান করার কাজ করছিলেন। এ সময় অসাবধানবশত ফ্রিজের তারে কোদালের কোপ লাগলে তিনি বিদ্যুৎপৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

গুরুতর অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আনোয়ার হোসেন রতনকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শরৎগঞ্জ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ।

আফ/আর

বাংলাদেশ সময়: ১৮:৪৭:১৩   ২৬১ বার পঠিত  | ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● সিরাজগঞ্জ বিএনপি কার্যালয়ে ছাত্রলীগের ব্যানার, বিএনপির দাবি ‘চোরের কারবার’
● নাটোরে ঢাকা-পঞ্চগড় রেললাইনে আগুন দেওয়ার অভিযোগ
● সুজানগরে ভুয়া চক্ষু চিকিৎসকসহ দুজনের ৪ মাসের কারাদণ্ড
● আদালতের নিষেধাজ্ঞার মধ্যেই বসতভিটা দখলের চেষ্টার অভিযোগ
● সুজানগরে চার ফসলের আবাদ বাড়াতে বিনামূল্যে বীজ-সার বিতরণ



আর্কাইভ