ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » আন্তর্জাতিক » তেহরানে ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত আরও ৬০, আহত শতাধিক

তেহরানে ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত আরও ৬০, আহত শতাধিক


অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৪ জুন ২০২৫


তেহরানে ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত আরও ৬০, আহত শতাধিক

ইরানের তেহরানে একটি আবাসিক ভবনে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৬০ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ২০ জন শিশু রয়েছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন।

শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরা।এর আগে শুক্রবার ইসরায়েলের প্রথম দফা হামলায় মোট ৭৮ জন নিহত এবং ৩২০ জন আহত হন বলে জানান জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের এসব হামলার পর ইরানের সরকার দেশটির জনগণকে ঐক্যবদ্ধ হয়ে দেশ রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছে। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানি নাগরিকদের নিজ সরকারের বিরুদ্ধে বিদ্রোহের আহ্বান জানিয়েছেন।

এদিকে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ইসরায়েলের এসব হামলায় দেশটির সশস্ত্র বাহিনীর দুইজন উপ-মহাপরিচালক নিহত হয়েছেন।

নিহতরা হলেন- জেনারেল গোলামরেজা মেহরাবি ও জেনারেল মেহদি রাব্বানি।

তবে ঠিক কখন এই দুই শীর্ষ কর্মকর্তা নিহত হয়েছেন, তা এখনও নিশ্চিত নয়।

শুক্রবার থেকে শুরু হওয়া ইসরায়েলের একের পর এক হামলায় এ পর্যন্ত অন্তত ৭৮ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে রয়েছেন ইরানের উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারাও।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:০৮:৫৫   ২৩৯ বার পঠিত  | ●   ●   ●   ●







আন্তর্জাতিক থেকে আরও...


● টেনেসিতে ২০০ বছর পর প্রথম নারীর মৃত্যুদণ্ড কার্যকরের কথা
● বাণিজ্যযুদ্ধের বিরতি ১০ জানুয়ারি পর্যন্ত বাড়াল যুক্তরাষ্ট্র-চীন
● শির যুক্তরাষ্ট্র সফরে বিমানবন্দরে বিরল অভ্যর্থনা দেবেন ট্রাম্প
● কক্ষপথে অস্ত্র থাকার কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র, চীন-রাশিয়ার সতর্কবার্তা
● নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৯০৩, নিখোঁজ ৪ হাজারের বেশি



আর্কাইভ