ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » ব্যবসায়ীর কাছ থেকে সাড়ে তিন লাখ টাকা ছিনতাই, আটক ১

ব্যবসায়ীর কাছ থেকে সাড়ে তিন লাখ টাকা ছিনতাই, আটক ১


আশরাফুল ইসলাম সবুজ,পাইকগাছা (খুলনা)
প্রকাশ: রবিবার, ১৫ জুন ২০২৫


ব্যবসায়ীর কাছ থেকে সাড়ে তিন লাখ টাকা ছিনতাই, আটক ১

খুলনা: পাইকগাছায় এক ব্যবসায়ীর কাছ থেকে সাড়ে তিন লাখ টাকা ও দুটি মোবাইল ফোন ছিনতাই করেছে সংঘবদ্ধ তিন ছিনতাইকারী। তবে পালানোর সময় স্থানীয়দের হাতে ধরা পড়ে গণপিটুনির শিকার হন এক ছিনতাইকারী, পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

ঘটনাটি ঘটে শনিবার (১৩ জুন) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার রাড়ুলী ইউনিয়নের বাঁকা বাজার এলাকায়।

আহত ব্যবসায়ী সাধন দেবনাথ (৪৫) বাঁকা বাজারের একটি ইলেকট্রনিক্স দোকানের মালিক। তিনি জানান, রাতে দোকান বন্ধ করে বাইসাইকেলে বাড়ি ফেরার পথে সরকারি দীঘির পুকুরপাড় এলাকায় পৌঁছালে তিনজন যুবক তার গতিরোধ করে। এরপর তারা তাকে হাতুড়ি দিয়ে মারধর করে সঙ্গে থাকা ব্যাগ থেকে সাড়ে তিন লাখ টাকা ও দুটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

সাধনের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে এক ছিনতাইকারীকে ধরে ফেলেন। পরে উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেন।

রাড়ুলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ খাইরুল ইসলাম জানান, আটক ব্যক্তির নাম তুহিন দাশ। তাকে গুরুতর আহত অবস্থায় পুলিশি পাহারায় পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকি দুই ছিনতাইকারীকে ধরতে অভিযান চলছে।

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রাচি শিকদার জানান, আহত ব্যবসায়ী সাধন দেবনাথ এবং গণপিটুনিতে আহত তুহিন দাশ চিকিৎসাধীন রয়েছেন। তুহিন দাশের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:০৬:৩২   ২১৭ বার পঠিত  | ●   ●   ●







খুলনা থেকে আরও...


● ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড
● ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ
● ভেড়ামারায় বাল্যবিবাহ বন্ধ, আয়োজকদের ৫ হাজার টাকা জরিমানা
● ভেড়ামারায় দশম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
● শাপলা কুঁড়ির মূল পর্বে ভেড়ামারার দুই খুদে নৃত্যশিল্পী



আর্কাইভ