ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » রাজারহাটে জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন

রাজারহাটে জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন


রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৫ জুন ২০২৫


রাজারহাটে জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন

কুড়িগ্রাম: জলাবদ্ধতা নিরসনের দাবিতে রবিবার সকালে রাজারহাট উপজেলা পরিষদের সামনে মানববন্ধন করেছে ভুক্তভোগী ২৫টি পরিবার।
জানা গেছে,রাজারহাট উপজেলার সদরের দেবীচরণ মৌজায় একটি বক্স কালভার্টের মুখ বন্ধ করে দেয় আব্দুর রাজ্জাক নামক স্থানীয় এক ব্যক্তি। এতে সামান্য বৃষ্টিতে বক্স কালভার্টের উজানে থাকা ২৫টি পরিবারে দেখা দেয় জলাবদ্ধতা।

এ বিষয়ে ভুক্তভোগী পরিবারগুলো বিগত ৩জুন উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর আবেদন দিয়েও সাড়া না পাওয়ায় এই মানববন্ধনের আয়োজন করেন বলে জানান। মানব বন্ধন শেষে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা নিকট স্মারক লিপি পেশ করেন।

মানববন্ধনে অংশগ্রহণকারী শরিফুল ইসলাম বলেন,আওয়ামীলীগের প্রভাব দেখিয়ে বছর খানেক আগে কালভার্টের মুখ বন্ধ করে দেয় আব্দুর রাজ্জাক। সেই সময়ে এলাকাবাসীর আপত্তি আমলে নেননি তিনি। ভুক্তভোগী আঞ্জু বেগম বলেন,জলাবদ্ধতার কারণে আমার ৫০টি সপুারির গাছ এবং ২০টি চইয়ের গাছ ক্ষতিগ্রস্ত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান বলেন,বিষয়টি দুঃখজনক। উপজেলা প্রশাসন সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে সমস্যা সমাধানের জন্য কাজ করবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:১৩:৪৮   ৩০৯ বার পঠিত  | ●   ●   ●







রংপুর থেকে আরও...


● উলিপুরে ৫০০ পরিবারকে শীতবস্ত্র কিনতে ১৫ লাখ টাকার সহায়তা
● পীরগঞ্জে মাদক সেবনের দায়ে দুই ব্যক্তির কারাদণ্ড ও জরিমানা
● বিড়াল হত্যার শাস্তি, ছয় মাস বাজারের কুকুর-বিড়ালকে খাওয়াবেন দোকানি
● দুবাইয়ে বিয়ে, কেরালার তরুণী এখন পীরগঞ্জের নববধূ
● তারাগঞ্জে বাস থেকে ফেলে দুই নির্মাণশ্রমিককে হত্যার অভিযোগ



আর্কাইভ