ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » হাতিয়ায় রাতের আধাঁরে অন্যের জায়গা দখল করে রাস্তা নির্মানের অভিযোগ

হাতিয়ায় রাতের আধাঁরে অন্যের জায়গা দখল করে রাস্তা নির্মানের অভিযোগ


এম সাখাওয়াত হোসেন,হাতিয়া(নোয়াখালী)
প্রকাশ: শনিবার, ২১ জুন ২০২৫


হাতিয়ায় রাতের আধাঁরে অন্যের জায়গা দখল করে রাস্তা নির্মানের অভিযোগ

নোয়াখালী: হাতিয়া উপজেলা বয়ারচর হরনী ইউনিয়নে রাতের আধাঁরে অন্যের জায়গা দখল করে চলাচলের রাস্তা নির্মানের অভিযোগ উঠেছে ইব্রাহীম খলিল ও তার সহযোগীদের বিরুদ্ধে। এবিষয়ে ভূক্তভোগী ফখরুল ইসলাম থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেন।
উপজেলার বয়ারচর হরনী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের আজিম নগর এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত ইব্রাহীম খলিল হরনী ইউনিয়নের জাফরের ছেলে। তিনি উপজেলা তাঁতীদলের উত্তর শাখার সদস্য সচিব। এ ঘটনার সাথে বাচ্ছু, মানিক, আরিফ সহ আরো কয়েকজন সহযোগী জড়িত বলে অভিযোগ রয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, ফখরুল ইসলাম স্বপরিবারে চাকুরীর সুবাধে চট্টগ্রামে অবস্থান করেন। হঠাৎ মোবাইলে এক প্রতিবেশী তাকে জানান তার জমি কেটে কেউ একজন রাস্তা তৈরি করছে। এ খবর পেয়ে তিনি চট্টগ্রাম থেকে বাড়ী চলে আসেন। খোঁজ নিয়ে জানতে পারেন রাতের আধাঁরে ইব্রাহীম খলিল ও বাচ্ছু তার চাষাবাদকৃত জমি কেটে রাস্তা তৈরি করেন। তিনি তাদেরকে মাটি কাটার বিষয়ে জিজ্ঞাসা করলে তারা ফখরুল ইসলামের গায়ের দিকে তেড়ে আসেন এবং হুমকী ধামকি দেন। তখন তিনি চেয়ারম্যানঘাট পুলিশ ক্যাম্প ইনচার্জ বরাবর একটি লিখিত অভিযোগ দাখিল করেন।
ফখরুল ইসলাম বলেন, খলিল সহ তার কয়েকজন লোক আমার অনেকগুলো গাছ কেটে জমি দখল করে রাস্তা তৈরি করে পেলে। তারা আমার জমি থেকে মাটি কেটে পুকুর বানিয়ে পেলেছে। এতে করে আমার চাষাবাদ বন্ধ। আমি কেন থানায় অভিযোগ করেছি সেজন্য হুমকীও দিচ্ছে। মূলত খলিল এলাকায় ইউপি সদস্যের ভোট করবে এজন্য সে নিজের নাম প্রচারের জন্য কাজটি করেছে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে ইব্রাহীম খলিল বলেন,এলাকার কিছু লোকজন চলাচলের রাস্তা না থাকায় তারা চেয়ারম্যানের কাছে অনুরোধ করে। চেয়ারম্যানের অনুমতি নিয়ে তারা রাস্তাটি নির্মান করে। এটার সাথে আমার কোন সম্পৃক্ততা নেই।
এ বিষয়ে চেয়ারম্যানঘাট পুলিশ ক্যাম্প ইনচার্জ আব্দুল বাতেন বলেন,আমি সরোজমিনে গিয়েছি। তারা জোরপূর্বক অন্যায়ভাবে রাস্তা নির্মান করেছে। আমি ফখরুল ইসলামকে আদালতে মামলা করতে পরামর্শ দিয়েছি।
নোয়াখালী জেলা তাঁতীদলের আহবায়ক ইকবাল করিম সোহেল বলেন, দলের নাম ব্যবহার করে কেউ কোন অন্যায় করার সুযোগ নেই। বিষয়টি আমি শুনেছি। সঠিক তথ্য প্রমান পেলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

আর/ এন

বাংলাদেশ সময়: ২০:৪২:০৫   ২২১ বার পঠিত  | ●   ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ