ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » নীলফামারীতে ‘শহীদ জিয়া থেকে তারেক জিয়া’ শীর্ষক সেমিনার

নীলফামারীতে ‘শহীদ জিয়া থেকে তারেক জিয়া’ শীর্ষক সেমিনার


এন.এম হামিদী,( নীলফামারী )
প্রকাশ: শনিবার, ২১ জুন ২০২৫


নীলফামারীতে ‘শহীদ জিয়া থেকে তারেক জিয়া’ শীর্ষক সেমিনার

রংপুর: নীলফামারীতে শহীদ জিয়া, বেগম খালেদা জিয়া ও তারেক জিয়া শীর্ষক সেমিনার ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ জুন) জেলা পরিষদের হলরুমে দিনব্যাপী এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে জেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক এ্যাড. কাজী আখতারুজ্জামান জুয়েলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দেন সহ-সভাপতি মো. মোস্তফা হক প্রধান বাচ্চু।

বিশেষ অতিথি হিসেবে জেলা বিএনপির সহ-সভাপতি মো. মোজাম্মেল হক, মীর সেলিম ফারুক ফারুক, সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান কোকো বক্তৃতা দেন। এতে সঞ্চালনা করেন সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাড. মো. আজিম হোসেন।
সেমিনারে বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক। তাঁর নেতৃত্বে দেশ ঘুরে দাঁড়িয়েছিল যুদ্ধ বিধ্বস্ত অবস্থা থেকে। শহীদ জিয়া ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নীতিতে অনুপ্রাণিত হয়ে তারেক রহমান আজ গণতন্ত্র ও দেশের স্বার্থ রক্ষায় কাজ করে যাচ্ছেন। সেমিনারে এছাড়াও রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা, বিএনপির ১৯ দফা, বিএনপির লক্ষ্য ও উদ্দেশ্য সহ বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন বক্তারা।
সমাপনী বক্তব্যে জেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক এ্যাড. কাজী আখতারুজ্জামান জুয়েল বলেন, “তারেক রহমান হচ্ছেন জাতীয়তাবাদী শক্তির ভবিষ্যৎ নেতৃত্ব। যিনি শহীদ জিয়ার আদর্শ ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিন্তাধারাকে ধারণ করে দেশের স্বার্থে কাজ করে যাচ্ছেন বিদেশে থেকেও। তার সুযোগ্য নেতৃত্বেই বাংলাদেশে পুনঃপ্রতিষ্ঠা হবে।” সেমিনারে বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এন/ এস

বাংলাদেশ সময়: ২০:৪৬:১৮   ২৬৪ বার পঠিত  | ●   ●   ●   ●







রংপুর থেকে আরও...


● বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান
● উলিপুরে বৃত্তি ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
● তারাগঞ্জে বিতর্কে উপজেলা চ্যাম্পিয়ন বরাতী উচ্চ বিদ্যালয়
● দুর্গাপূজার প্রতিমা স্থাপন ঘিরে ঠাকুরগাঁওয়ের মন্দিরে সংঘর্ষ, আহত ৯
● পীরগঞ্জে বক শিকারের দায়ে দুই ব্যক্তির এক বছর করে কারাদণ্ড



আর্কাইভ