ঢাকা বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
শিরোনাম
![]()
নোয়াখালী: হাতিয়া উপজেলার সোনাদিয়া ইউনিয়নে যৌতুকের জন্য স্ত্রীর যৌনাঙ্গে মরিচের গুড়া দিয়ে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগ উঠেছে স্বামী ছালেহ উদ্দিনের বিরুদ্ধে।
শনিবার (২১ জুন) বিকেলে অসুস্থ্য গৃহ বধুকে পুলিশের সহযোগিতায় স্বজনরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করেন। এর আগে শুক্রবার রাতে উপজেলার সোনাদিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মাইজচরা গ্রামে এ ঘটনা ঘটে।
ঘটনার বিবরণে জানা যায়, শুক্রবার রাতে অভিযুক্ত স্বামী ছালা উদ্দিন শশুর বাড়ী থেকে টাকা এনে দেওয়ার জন্য তার স্ত্রীকে চাপ দেয়। এতে দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে স্বামী তার পিতা মাতা সহ সবাইকে ঘর থেকে বের করে দেয়। রুমের মধ্যে খাটের পায়ার সাথে স্ত্রীর হাত পা বাঁধেন। এরপর বেধম প্রহার করে তার যৌনাঙ্গে মরিচের গুড়ি দিয়ে দেয়। এতে স্ত্রীর চিৎকারে প্রতিবেশিরা এসে তাকে উদ্ধার করেন। সকালে সংবাদ পেয়ে মহিলার বাবা মা গিয়ে হাসপাতালে আনার চেষ্টা করলে তাদেরকে বাধা দেওয়া হয়। পরে পুলিশের সহায়তায় তারা আহত মহিলাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করেন।
অভিযুক্ত স্বামী সালেহ উদ্দিন (৪৫) সোনাদিয়া মাইজচরার ২নং ওয়ার্ডের নুরুল হকের ছেলে। সে পেশায় একজন ইট ভাটার শ্রমিক সর্দার।
জানা যায়, দীর্ঘ দশ বছর পূর্বে আহত নারীর ছালা উদ্দিনের সাথে বিয়ে হয়। তাদের দুইটি ছেলে মেয়ে রয়েছে। বিয়ের পর থেকেই বিভিন্ন সময়ে শশুর পক্ষ থেকে আর্থিক সুবিধা নিতেন। গত দু-তিন দিন থেকে সে টাকার জন্য তার স্ত্রীকে নানা ভাবে চাপ দিতে থাকে। টাকা না পেয়ে তাকে নানাভাবে নির্যাতন করা হয়।
নির্যাতিতা মহিলার বাবা আবদুল খালেক জানান, দীর্ঘ দিন থেকে তার মেয়েকে নির্যাতন করে আসছে তার স্বামী। বিভিন্ন ধাপে তাকে প্রায় লক্ষাধিক টাকা দেওয়া হয়। এ বিষয়ে একাধিকবার গ্রাম্য শালিশ বৈঠকও হয়েছে। গতকাল তারা আবারো তার মেয়ের উপর এ অমানুষিক নির্যাতন করে।
হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ ইউসুফ সোহাগ বলেন, সিনিয়র নার্স দিয়ে আহত মহিলার শারীরিক পরীক্ষা করা হয়েছে। তাতে তার গোপনাঙ্গ সহ বিভিন্ন অংশে আঘাতে চিহ্ন পাওয়া গেছে।
অভিযুক্ত স্বামী সালেহ উদ্দিন আত্মগোপনে থাকাকায় তার বক্তব্য জানাযায়নি।
জাহাজমারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনিসুর রহমান জানান, এক মহিলাকে তার শশুরবাড়ীতে নির্যাতন করে অবরুদ্ধ করে রাখা হয়েছে। এ সংবাদ পেয়ে পুলিশের একটি টিম পাঠিয়ে নির্যাতিতাকে উদ্ধার করে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছে দেওয়া হয়েছে।
আর/ এন
বাংলাদেশ সময়: ২৩:২০:১৬ ১৭৮ বার পঠিত | ● নির্যাতন ● যৌতুক ● স্ত্রী ● হাতিয়া