ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » ত্রিশালে অবশেষে গ্রেপ্তার হলো মাদকের রানী মিনা

ত্রিশালে অবশেষে গ্রেপ্তার হলো মাদকের রানী মিনা


মতিউর রহমান সেলিম, ত্রিশাল (ময়মনসিংহ)
প্রকাশ: শনিবার, ২১ জুন ২০২৫


ত্রিশালে অবশেষে গ্রেপ্তার হলো মাদকের রানী মিনা

ময়মনসিংহ:  মিনা নামে এক নারী দীর্ঘদিন ধরেই রমরমা মাদকের কারবার করে আসছিল ত্রিশাল পৌরশহরের কেরানীবাড়ী মোড় এলাকায়। পুলিশ মাদক কারবারিকে গ্রেপ্তার না করায় গত (১৭ জুন) মঙ্গলবার সকালে কবি নজরুল বিশ্ববিদ্যালয় বাইপাস সড়কে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করেন ক্ষুব্দ এলাকাবাসি। এরপর নড়েচরে বসে পুলিশ। বিক্ষোভের চারদিনের মাথায় পুলিশের ব্যাপক তৎপরতায়, বিশেষ অভিযানে শনিবার সকালে ১ কেজি গাঁজাসহ মাদক রানী মিনা ছাড়াও ইয়াবাসহ গ্রেপ্তার হয়েছে আরো দুই মাদক কারবারি।
পৌরশহরের কেরানীবাড়ী মোড় এলাকায় স্থানীয় মাহমুদুল আলম ফারুক ড্রাইভারের স্ত্রী তাহমিনা বেগম মিনা ও মুক্তার মাদক কারবার বন্ধে স্থানীয়রা বেশ অনেকবার ত্রিশাল থানাকে অবগত করে। মাদক কারবারীদের ধরতে পুলিশ তৎপর না হওয়ায় গত ১ জুন ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ করেন এলাকাবাসি। এলাকায় মাদক ব্যবসা ও সেবনের ভয়াবহতা বৃদ্ধি পাওয়ায় এবং ইউএনওর কাছে অভিযোগ দেয়ার পর ১৬ দিনেও কোনপ্রকার প্রতিকার মেলেনি। এ অবস্থায় গত (১৭ জুন) মঙ্গলবার “চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে” শ্লোগানকে সামনে রেখে উদ্যোগে কেরানীবাড়ী মোড়ে জড়ো হন বিক্ষুব্দ জনতা। ঘন্টাব্যাপি মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করে মাদক ব্যবসায়ি মিনা ও মুক্তার বাড়ি ঘেরাও করে বিক্ষুব্দ জনতা। কাউকে না পেয়ে মাদক কারবারীদের বাড়িঘর ভাংচুরের চেষ্টা করে উত্তেজিত জনতা। ত্রিশাল থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এঘটনার পর নড়েচরে বসে পুলিশ। মাদক কারবারি মিনা ও তার ভাই মুক্তা আত্মগোপনে চলে গেলেও ব্যাপক তৎপর হয় পুলিশ। বিশেষ অভিযানে বিক্ষোভের চারদিনের মাথায় শনিবার সকালে ত্রিশাল পৌরশহরের দরিরামপুর গ্রামের মৃধাŸাড়ী মোড় সংলগ্ন একটি বাসা থেকে ১ কেজি গাঁজাসহ পুলিশের হাতে গ্রেপ্তার হয় ওই মাদক রানী মিনা। ওই মাদক কারবারি এর আগে তিনবার গ্রেপ্তার হন। প্রতিবার গ্রেপ্তারের পর কিছুদিন জেল খাটার পর আদালতের মাধ্যমে ছাড়া পেয়ে, পূনঃরায় বীরদর্পে মাদকের কারবার শুরু করেন মিনা।
এছাড়াও শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে পৌরশহরের ৭ নং ওয়ার্ডের সুরুজ আলীর স্ত্রী মাদক কারবারি রোকেয়া ও তার ছেলে আব্দুল্লাহ আল রাহাতকে ১২৩ পিচ ইয়াবা ও মাদক বিক্রির ৫০ হাজার টাকাসহ গ্রেপ্তার করে পুলিশ।
স্থানীয় সাজ্জাদ হোসেন সোহাগ বলেন, গ্রেপ্তারের পর দীর্ঘসময় কারা ভোগ করলে, বন্ধ হতে পারে মাদকের কারবার।
ত্রিশাল থানার ওসি মনসুর আহমেদ জানান, বিশেষ অভিযানে শনিবার সকালে পৌরশহরের দরিরামপুর গ্রামের মৃধাবাড়ী মোড় সংলগ্ন একটি বাসা থেকে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি মিনাকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া অপর মাদক কারবারি রোকেয়া ও তার ছেলে রাহাতকে ১২৩ পিচ ইয়াবা ও মাদক বিক্রির ৫০ হাজার টাকাসহ গ্রেপ্তার করা হয়েছে।

আর/ এন

বাংলাদেশ সময়: ২৩:২৮:০৬   ১৭১ বার পঠিত  | ●   ●   ●   ●







ময়মনসিংহ থেকে আরও...


● ময়মনসিংহে বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল অটোরিকশার ৭ যাত্রীর
● ফুলপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি দেশে ফিরে গ্রেপ্তার
● ফুলপুরে মদবিরোধী অভিযানে পারুল বেগম গ্রেপ্তার, উদ্ধার বিভিন্ন ব্র্যান্ডের মদ
● ইমামকে মারধরের মামলায় ফুলপুরের কাউসার শেরপুরে গ্রেফতার
● তারাকান্দায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচি ও সচেতনতা প্রচার



আর্কাইভ