ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » দেবিদ্বারে সাব্বির হত্যা মামলায় সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার

দেবিদ্বারে সাব্বির হত্যা মামলায় সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার


সৈয়দ খ‌লিলুর রহমান,দেবিদ্বার (কুমিল্লা)
প্রকাশ: শনিবার, ২১ জুন ২০২৫


দেবিদ্বারে সাব্বির হত্যা মামলায় সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার

কুমিল্লা: দেবিদ্বারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত আমিনুল ইসলাম সাব্বির (১৭) হত্যা মামলায় দেবিদ্বার উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. আবুল কাশেম ওমানীকে গ্রেপ্তার করেছে কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (২১ জুন) সন্ধ্যায় কুমিল্লা নগরীর ছাতিপট্টি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ডিবির ওসি মো. আব্দুল্লাহ।

আবুল কাশেম ওমানী দেবিদ্বার পৌর এলাকার মৃত মোহাব্বত আলীর ছেলে এবং সাবেক সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুলের ঘনিষ্ঠ অনুসারী হিসেবে পরিচিত।

২০২৪ সালের ৫ আগস্ট হাসিনা সরকারের পদত্যাগের খবরে উল্লসিত জনতা দেবিদ্বার থানা ঘেরাও করে। ওই সময় আমিনুল ইসলাম সাব্বির মাথায় গুলিবিদ্ধ হন। পরে দীর্ঘ এক মাস ঢাকায় চিকিৎসা শেষে বাড়ি ফেরেন তিনি। কিন্তু অবস্থা আবা‌রো সংকটাপন্ন হলে ১৪ সেপ্টেম্বর তিনি মারা যান।

এর আ‌গে ৮ সেপ্টেম্বর নিহতের মামা নাজমুল হাসান বাদী হয়ে দেবিদ্বারের সাবেক এমপি আবুল কালাম আজাদ, রাজী মোহাম্মদ ফখরুল, পৌর মেয়র শামীমসহ ৯৯ জনের নাম উল্লেখ করে এক‌টি মামলা দায়ের করেন। মামলায় আবুল কাশেম ওমানী ৫ নম্বর এজাহারভুক্ত আসামি।

দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াছ জানান, ঘটনার পর থেকে আবুল কাশেম ওমানী আত্মগোপনে ছিলেন। শনিবার সন্ধ্যায় ডিবি পুলিশের একটি দল তাকে ছাতিপট্টি এলাকা থেকে গ্রেপ্তার করে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে রবিবার সকালে আদালতে সোপর্দ করা হবে।

আর/ এন

বাংলাদেশ সময়: ২৩:৪০:০৩   ২৫৯ বার পঠিত  | ●   ●   ●   ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ