ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » মামার বাড়িতে বেড়াতে এসে বিদ্যুৎপৃষ্টে শিশুর মৃত্যু

মামার বাড়িতে বেড়াতে এসে বিদ্যুৎপৃষ্টে শিশুর মৃত্যু


চাটমোহর ( পাবনা ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৩ জুন ২০২৫


মামার বাড়িতে বেড়াতে এসে বিদ্যুৎপৃষ্টে শিশুর মৃত্যু

পাবনা: চাটমোহরে মামার বাড়িতে বেড়াতে বিদ্যুৎপৃষ্ট হয়ে হাসান আলী (১০) নামের এক শিশু মারা গেছে। সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে চাটমোহর উপজেলার ছাইকোলা ইউনিয়নের ধানকুনিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃত হাসান পার্শ্ববর্তী ভাঙ্গুড়া উপজেলার অষ্টমণিষা ইউনিয়নের বড় বিশাকোল গ্রামের আব্দুল জব্বারের ছেলে।স্থানীয়রা জানান, হাসান ধানকুনিয়া গ্রামে মামা ইসলাম প্রামানিকের বাড়িতে ২-৩ দিন বেড়াতে আসে। হাসান মামার বাড়ির ছাদে খেলা করছিলো। খেলার ছলে বাড়ির ছাদের পাশ দিয়ে প্লাস্টিকে মোড়ানো বৈদ্যুতিক তার নাড়াচাড়া করার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যায়। এ ঘটনায় স্বজনসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সত্যতা নিশ্চিত করে থানার ওসি মঞ্জুরুল আলম বলেন, খুবই দু:খজনক ঘটনা।

আর/ এন

বাংলাদেশ সময়: ২০:৪৮:২২   ৩০৩ বার পঠিত  | ●   ●   ●   ●   ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে
● সুজানগরে দুই পুকুরের মাছ মরে ভেসে উঠল, ক্ষতির অভিযোগ ১০ লাখ টাকার বেশি
● রাজশাহীতে মুদি দোকানি হত্যা মামলার আসামি আমির হোসেন গ্রেপ্তার
● সারের ন্যায্য বণ্টনে কৃষকদের তথ্যভিত্তিক অ্যাপ তৈরির উদ্যোগ
● মানসম্মত শিক্ষা নিশ্চিতে দায়িত্ববোধ ও নৈতিকতা নিয়ে শিক্ষকদের কাজের আহ্বান



আর্কাইভ