ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » বিএনপি’র দুই পক্ষের সংঘর্ষে আহত ১০, দোকান ও মোটরসাইকেল ভাঙচুর

বিএনপি’র দুই পক্ষের সংঘর্ষে আহত ১০, দোকান ও মোটরসাইকেল ভাঙচুর


চাটমোহর ( পাবনা ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৩ জুন ২০২৫


বিএনপি’র দুই পক্ষের সংঘর্ষে আহত ১০, দোকান ও মোটরসাইকেল ভাঙচুর

পাবনা: চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের রতনপুর গ্রামে পিকআপ ভ্যান ক্রয়কে কেন্দ্র করে সোমবার (২৩ জুন) সকালে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ১০জন আহত হয়েছেন। এসময় ৪টি মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটেছে।

আহতদের মধ্যে ৬ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহতরা হলেন, মথুরাপুর গ্রামের সাইদুল ইসলাম (৩২), রতনপুর গ্রামের আফছার বিশ্বাস (৫৫), রাজু প্রাং, মাহমুদুল হাসান, মোসলেম উদ্দিন, মোজাই মেম্বার, চক উথুলী গ্রামের ফয়সাল হোসেন, রতনপুর গ্রামের রেজাউল, অমৃতকুন্ডা গ্রামের লিপু বিশ্বাস, খোকন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এলাকায় থমথমে ভাব বিরাজ করছে।
প্রত্যক্ষদর্শী ও থানা সূত্রে জানা গেছে, রতনপুর গ্রামের গরুর রেপারী আয়নাল হকের সাথে একই গ্রামের জিনাপ আলী জনির পিকআপ ভ্যান কেনাকে কেন্দ্র করে বিরোধ দেখা দেয়। জিনাপ আলী পিকআপ ভ্যান কেনার শেয়ারে থাকবেনা বলে টাকা ফেরত চান। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে মীমাংসার কথা থাকলেও সোমবার সকালে ১১টার দিকে জিনাপ আলী আয়নালের সাথে বিতর্কে লিপ্ত হয়।

এক পর্যায়ে জিনাপ আলী গং চাটমোহর রেলবাজার এলাকা থেকে মোটরসাইকেল যোগে লোকজন নিয়ে এসে আয়নুল ও তার লোকজনের উপর হামলা চালানোর চেষ্টা করে। ভাঙচুর করা হয় মূলগ্রাম ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার মোজাম্মেল হক মোজাই এর মুদি দোকান। এ সময় আইনুল গং জিনাপ আলী ও তার লোকজনের উপর লাঠি সোটা নিয়ে হামলা চারিয়ে মারপিট করে। তারা জিনাপ আলীর লোকজনের ৪টি মোটরসাইকেল ভাঙচুর করাসহ মারপিটে কয়েকজনকে আহত করে।
খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে ভাঙচুরকৃত ৪টি মোটরসাইকেল জব্দ করেছে। সংঘর্ষে আহত ৬জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
এ ব্যাপারে উপজেলা যুবদলের সদস্য সচিব ফারুক হোসেন জানান, বিষয়টি নিয়ে আগামী বুধবার মিমাংসায় বসার কথা ছিল। আওয়ামী লীগ সমর্থিত আইনুল, সে এখন বিএনপি পরিচয় দিয়ে বিএনপি’র নেতাকর্মীদের উপর হামলা চালিয়ে মারপিট করাসহ মোটরসাইকেল ভাঙচুর করেছে। আমরা এর সুষ্ঠু বিচার দাবি করছি।
ইউপি সদস্য মোজাম্মেল মোজাই বলেন, আইনুল বিএনপি’র কর্মী। জিনাপ আলী লোকজনকে সাথে নিয়ে এসে আইনুলের বাড়িতে এবং আমার দোকানে হামলা চালিয়ে ভাঙচুর করেছে। এলাকার লোকজন শুধু তাদেরকে প্রতিহত করে।
চাটমোহর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নয়ন কুমার সরকার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পুলিশ ভাঙচুরকৃত ৪টি মোটরসাইকেল জব্দ করেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোন পক্ষই অভিযোগ দেননি,অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আর/ এন

বাংলাদেশ সময়: ২১:০১:২৯   ২৮৯ বার পঠিত  |            







রাজশাহী থেকে আরও...


মাথায় কাফনের কাপড় বেঁধে অস্ত্র হাতে সাবেক ছাত্রদল নেতার মহড়া
রাবি শিক্ষককে ৫ বছরের জন্য অব্যাহতি
মাদক ব্যবসায় প্রতিবাদ করায় যুবকে কুপিয়ে জখম
সুজানগরে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন
চাটমোহরে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন



আর্কাইভ