ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » সুজানগরে উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী কাব কার্নিভাল অনুষ্ঠিত

সুজানগরে উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী কাব কার্নিভাল অনুষ্ঠিত


এম.এ আলিম রিপন,সুজানগর ( পাবনা )
প্রকাশ: সোমবার, ২৩ জুন ২০২৫


সুজানগরে উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী কাব কার্নিভাল অনুষ্ঠিত

পাবনা:  দেশের অন্যান্য স্থানের ন্যায় উৎসবমুখর পরিবেশে পাবনার সুজানগরেও অনুষ্ঠিত হয়েছে ‘কাব কার্নিভাল ২০২৫’। তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে সোমবার (২৩ জুন) সকালে দেশব্যাপী কাব কার্নিভাল এর উদ্বোধন করেন অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস । এর পরপরই সুজানগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় এবং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় কাব কার্নিভাল এর বর্ণাঢ্য আয়োজন।

বাংলাদেশ স্কাউটসের প্রোগ্রাম বিভাগের সার্বিক তত্ত্বাবধানে এবং সুজানগর উপজেলা স্কাউটসের উদ্যোগে আয়োজিত কার্নিভালে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় থেকে আগত শতাধিক কাব স্কাউট সদস্য অংশগ্রহণ করে। সুজানগর উপজেলায় উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় সংগীত পরিবেশন এবং জাতীয় ও স্কাউট পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্কাউট সভাপতি মীর রাশেদুজ্জামান রাশেদ ।

স্বাগত বক্তব্য দেন উপজেলা স্কাউটস সম্পাদক খলিলুর রহমান। স্কাউটস লিডার সাহেব আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মাঝে বক্তব্য দেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, কমিশনার আবুল কালাম আজাদ, কাব লিডার কুতুব উদ্দিন জালাল প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্কাউট সভাপতি মীর রাশেদুজ্জামান রাশেদ বলেন, শিশুদের আত্মবিশ্বাস, দেশপ্রেম ও সৃজনশীলতা বিকাশে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও শিশু-কিশোরদের নিয়ে নিয়মিতভাবে এমন কার্যক্রম অব্যাহত রাখা হবে বলেও জানান তিনি।দিনব্যাপী কার্নিভালে কাব স্কাউটদের অংশগ্রহণে ক্রীড়া প্রতিযোগিতা, কুইজ, শিল্পকর্ম প্রদর্শনী, শারীরিক কসরত ও স্কাউটস নীতিনির্ভর বিভিন্ন কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, স্কাউট লিডার এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:৩৬:২৪   ২৯৫ বার পঠিত  | ●   ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে
● সুজানগরে দুই পুকুরের মাছ মরে ভেসে উঠল, ক্ষতির অভিযোগ ১০ লাখ টাকার বেশি
● রাজশাহীতে মুদি দোকানি হত্যা মামলার আসামি আমির হোসেন গ্রেপ্তার
● সারের ন্যায্য বণ্টনে কৃষকদের তথ্যভিত্তিক অ্যাপ তৈরির উদ্যোগ
● মানসম্মত শিক্ষা নিশ্চিতে দায়িত্ববোধ ও নৈতিকতা নিয়ে শিক্ষকদের কাজের আহ্বান



আর্কাইভ