ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » রাজারহাটে চোরাই অটোরিকশাসহ চোর চক্রের তিন সদস্য গ্রেফতার

রাজারহাটে চোরাই অটোরিকশাসহ চোর চক্রের তিন সদস্য গ্রেফতার


আসাদুজ্জামান আসাদ,রাজারহাট(কুড়িগ্রাম)
প্রকাশ: মঙ্গলবার, ২৪ জুন ২০২৫


রাজারহাটে চোরাই অটোরিকশাসহ চোর চক্রের তিন সদস্য গ্রেফতার

কুড়িগ্রাম: মঙ্গলবার রাজারহাটে অটো রিকশা চোর চক্রের ৩সদস্যকে আদালতে প্রেরণ করেছে রাজারহাট থানা পুলিশ। এরআগে সোমবার রাতে
রাজারহাট থানার এসআই জুয়েল আলীর নেতৃত্বে বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়,রংপুরের তাজহাট এলাকার অটোরিকশা চালক আজিমুদ্দিনের গাড়িতে যাত্রী হিসেবে ওঠে রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের খিতাব খাঁ এলাকার আজম আলী (৩০)। এসময় উভয়ের মধ্যে মুঠোফোন নম্বর বিনিময় হয়। পরে ১৮জুন চোর চক্রের সদস্য আজম আলী রংপুরের সাতমাথা থেকে রাজারহাটের উমর মজিদ যাওয়ার কথা বলে অটোচালক আজিমুদ্দুনকে ডেকে নেয়। উমর মজিদ ইউনিয়নের রাজমাল্লীরহাট বাজারে এসে চা খাওয়ার কথা বলে অটোরিকশা থেকে নেমে অটোচালক আজিমুদ্দিনকে খানিকটা দূরে নিয়ে যায়।

পরে ফোনে কথা বলার ছলে সটকে পড়ে আজম আলী। বেশ কিছুক্ষণ অপেক্ষা করে আজম আলীর সাড়া না পেয়ে অটো রাখার স্থানে গিয়ে আজিমুদ্দিন দেখতে পান তার অটোরিকশাটি নেই। পরে তিনি রাজারহাট থানায় একটি মামলা দায়ের করেন। মামলা সূত্রে আসামী ধরার জন্য অভিযানে নেমে মামলার ১নম্বর আসামী আজম আলী সহ চোর চক্রের বাকি দ’ুজনকে আটক করতে সক্ষম হয় পুলিশ।
রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,মঙ্গলবার চোরাই অটোসহ তিনজনকে আটকে করে আদালতে সোপর্দ করা হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৩৮:৩৫   ৫২০ বার পঠিত  | ●   ●   ●   ●







রংপুর থেকে আরও...


● বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান
● উলিপুরে বৃত্তি ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
● তারাগঞ্জে বিতর্কে উপজেলা চ্যাম্পিয়ন বরাতী উচ্চ বিদ্যালয়
● দুর্গাপূজার প্রতিমা স্থাপন ঘিরে ঠাকুরগাঁওয়ের মন্দিরে সংঘর্ষ, আহত ৯
● পীরগঞ্জে বক শিকারের দায়ে দুই ব্যক্তির এক বছর করে কারাদণ্ড



আর্কাইভ