ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » পাট চাষে কৃষকদের সোনালী স্বপ্ন, বাম্পার ফলনের সম্ভাবনা

পাট চাষে কৃষকদের সোনালী স্বপ্ন, বাম্পার ফলনের সম্ভাবনা


আশরাফুল ইসলাম সবুজ,পাইকগাছা (খুলনা)
প্রকাশ: শুক্রবার, ২৭ জুন ২০২৫


পাট চাষে কৃষকদের সোনালী স্বপ্ন, বাম্পার ফলনের সম্ভাবনা

খুলনা: পাইকগাছা উপজেলায় কৃষকরা আবারও পাট চাষে সোনালী স্বপ্ন দেখছেন। অনুকূল আবহাওয়া, পর্যাপ্ত বৃষ্টি এবং সরকারি সহায়তায় চলতি মৌসুমে পাটের বাম্পার ফলনের আশায় আশাবাদী হয়ে উঠেছেন এখানকার পাটচাষীরা। উপজেলা কৃষি বিভাগও মনে করছে, কোনো প্রাকৃতিক দুর্যোগ না ঘটলে এবার লক্ষ্যমাত্রার চেয়েও বেশি পাট উৎপাদন হতে পারে।

গত বছর পাটের ভালো দাম পাওয়ায় এ বছর উপজেলার কৃষকরা অধিক হারে পাট চাষে আগ্রহ দেখিয়েছেন। সময়মতো বৃষ্টিপাত হওয়ায় পাটের বীজ বপন ও চারা গজানো ভালো হয়েছে। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ বছর উপজেলায় ৩৯০ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে, যা গত বছর ছিল ৩৭৫ হেক্টর।

শুক্রবার(২৭জুন) সরেজমিনে যেয়ে দেখা যায়,উপজেলার আওতাধীন লবণাক্ত এলাকার মধ্যে গদাইপুর, হরিঢালী, কপিলমুনি, রাড়ুলী ও পৌরসভা এলাকায় পাট চাষ বেশি হয়েছে।
এসময় এসব এলাকার চাষীদের মধ্যে রফিকুল, বারিকুল, সোমিত্র,রমেন্দ্র, দেবাশিষ, আফজাল,সুকেন,ধীমান, রবীন, রাহাদুল ও সামাদ জানান, মৌসুমের শুরুতে বৃষ্টি হওয়ায় পাটের গাছ বেশ ভালো হয়েছে। তবে পাট জাগ দেওয়ার জায়গা সংকট বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। দিন দিন ডোবা-নালা ভরাট হয়ে যাওয়ায় এক জায়গায় একাধিকবার পাট জাগ দিতে হয়, ফলে আশ ঠিকমতো পাওয়া যায় না এবং আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়।
এদিকে পাটের আবাদ ভালো হওয়ায় আশের মান নিয়েও চাষিরা আশাবাদী। সরকারিভাবে কৃষকদের মাঝে বীজ, রাসায়নিক সার এবং প্রয়োজনীয় প্রশিক্ষণও দেওয়া হয়েছে। ইতোমধ্যে অনেক জমিতে পাট গাছ ৪ থেকে ৬ ফুট পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ একরামুল হোসেন জানান, বীজ বপনের সময় অনুকূল বৃষ্টি পাট চাষে সহায়ক ভূমিকা রেখেছে। কৃষকদের নিয়মিত পরামর্শ ও তদারকি করছে কৃষি অফিস। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, পাট ও পাটকাঠি থেকে কৃষকরা এবছর আশানুরূপ মূল্য পাবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৫৭:৪৯   ২৮৭ বার পঠিত  | ●   ●   ●







খুলনা থেকে আরও...


● ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড
● ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ
● ভেড়ামারায় বাল্যবিবাহ বন্ধ, আয়োজকদের ৫ হাজার টাকা জরিমানা
● ভেড়ামারায় দশম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
● শাপলা কুঁড়ির মূল পর্বে ভেড়ামারার দুই খুদে নৃত্যশিল্পী



আর্কাইভ