ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » ফুলবাড়ীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

ফুলবাড়ীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু


অমর চাঁদ গুপ্ত অপু,( দিনাজপুর )
প্রকাশ: শুক্রবার, ২৭ জুন ২০২৫


ফুলবাড়ীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

দিনাজপুর: ফুলবাড়ীতে ট্রেনে কাটা পড়ে নয়ন চন্দ্র রায় (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত নয়ন চন্দ্র রায় ফুলবাড়ী উপজেলার ৭নং শিবনগর ইউনিয়নের দাদপুর (মালিপাড়া) গ্রামের বৈশাগু রায়ের ছেলে।

আজ শুক্রবার (২৭ জুন) সকালে ফুলবাড়ী রেলস্টেশন থেকে দুই কিলোমিটার উত্তরের রেলওয়ের ২০ নং ব্রিজের পার্শ্বে ট্রেনে কাটা অবস্থায় নয়ন চন্দ্র রায়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। নয়ন চন্দ্র রায গত বৃহস্পতিবার (২৬ জুন) দুপুর থেকে নিখোঁজ ছিলেন।

স্থানীয়রা জানান, নয়ন চন্দ্র রায়কে গত বৃহস্পতিবার (২৬ জুন) দুপুর থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। বাড়ীর লোকজন বিভিন্ন এলাকায় খোঁজাখোঁজি করেও তার কোন সন্ধান করতে পারেননি। আজ শুক্রবার (২৭ জুন) সকালে রেলওয়ের ২০ নং ব্রিজের পার্শ্বে ট্রেনে কাটা অবস্থায় যুবকের মরদেহ পড়ে আছে এমন সংবাদের ভিত্তিতে বাড়ীর লোকজন ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্ত করে মরদেহ বাড়ীতে নিয়ে আসেন।

নিহত নয়ন চন্দ্র রায়ের পিতা বৈশাগু রায় বলেন, আজ শুক্রবার (২৭ জুন) সকালে ঘটনাস্থল থেকে মরদেহ শনাক্ত করে বাড়ীতে নিয়ে আসা হয়েছে। ধারনা করা হচ্ছে গত রাতের কোনো এক সময় ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে। সে দীর্ঘদিন থেকে মানসিক ভারসাম্যহীন ছিল।

সংশ্লিষ্ট ওয়ার্ডের সাবেক সংরক্ষিত মহিলা মেম্বার শক্তি রানি বলেন, নেশার কারণে নয়ন চন্দ্র রায় মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিল। কারণে অকারণে সে মা-বাবাকে মারধর করতো। তাকে সুস্থ করতে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রেও রাখা হয়েছিল। এরপরও কোন উন্নতি না হওয়ায় তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছিল। সর্বশেষ তাকে পাবনা মানসিক হাসপাতালেও ভর্তি করে রাখা হয়েছিল। এরপরও কোনো উন্নতি হয়নি। শেষতক সে ট্রেনে কাটা পড়ে মারা গেলো।
বিষয়টি নিশ্চিত করে পার্বতীপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম বলেন, নিহতের বাড়ীতে রেলওয়ে পুলিশ সদস্য পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আর/ এন

বাংলাদেশ সময়: ১৯:৫০:৪১   ১৭০ বার পঠিত  | ●   ●   ●   ●







রংপুর থেকে আরও...


● বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান
● উলিপুরে বৃত্তি ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
● তারাগঞ্জে বিতর্কে উপজেলা চ্যাম্পিয়ন বরাতী উচ্চ বিদ্যালয়
● দুর্গাপূজার প্রতিমা স্থাপন ঘিরে ঠাকুরগাঁওয়ের মন্দিরে সংঘর্ষ, আহত ৯
● পীরগঞ্জে বক শিকারের দায়ে দুই ব্যক্তির এক বছর করে কারাদণ্ড



আর্কাইভ