ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » সোশ্যাল মিডিয়ায় মানহানিকর কনটেন্ট প্রচার, প্রতিবাদ জানালেন বিএনপি নেতা

সোশ্যাল মিডিয়ায় মানহানিকর কনটেন্ট প্রচার, প্রতিবাদ জানালেন বিএনপি নেতা


এম সাখাওয়াত হোসেন,হাতিয়া(নোয়াখালী)
প্রকাশ: শনিবার, ২৮ জুন ২০২৫


সোশ্যাল মিডিয়ায় মানহানিকর কনটেন্ট প্রচার, প্রতিবাদ জানালেন বিএনপি নেতা

নোয়াখালী: বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় সোশ্যাল মিডিয়ায় মানহানিকর কনটেন্ট প্রচারের প্রতিবাদ জানিয়েছেন বিএনপি নেতা ও হাতিয়া কোর্টের আইনজীবী খোন্দকার মো.আবু ছায়েদ ইমরান। দুইটি ফেইজবুক ফেইজ থেকে ছড়িয়ে পড়া কনটেন্ট এ আইনজীবীর পেশাগত, রাজনৈতিক ও সামাজিক সুনাম ক্ষুন্ন হয়েছে বলে তিনি অভিযোগ করেন।এ ব্যপারে তিনি হাতিয়া থানায় একটি সাধারন ডায়েরী করেছেন।
শনিবার (২৮ জুন) দুপুরে হাতিয়া মুক্তিযোদ্বা কমপ্লেক্স ভবনের হল রুমে সংবাদ সম্মেলনে বিএনপি নেতা এডভোকেট খোন্দকার মো.আবু ছায়েদ ইমরান এই প্রতিবাদ জানান।
লিখিত বক্তব্যে এই আইনজীবি বলেন, গত ২৯ মার্চ ও ২৬ মে হাতিয়া টিভি ও অগ্রযাত্রা নামে দুইটি ফেইজবুক ফেইজে তাকে অন্যের ভ’মি দখল ও ভ’মি দস্যুতার সাথে তাকে জড়িত থাকার কথা উল্লেখ করে মিথ্যা কন্টেন্ট প্রচার করে। যা তাকে আইন পেশা ও রাজনৈতিক ভাবে সম্মানহানী করেছে। দুটি পক্ষের জমি নিয়ে বিরোধের বিষয়ে তিনি একটি পক্ষের মামলার আইনজীবি হিসাবে কাজ করেছেন। এতে ক্ষিপ্ত হয়ে প্রতিপক্ষের লোকজন সোশাল মিডিয়ায় তাকে নিয়ে সম্মানহানীকর এসব ভিডিও তৈরি করে প্রচার করছেন।
তিনি আরো বলেন, ইতিমধ্যে এই দুটি ফেইজের বিরুদ্ধে থানায় জিডি করা হয়েছে। এছাড়া খোঁজ নিয়ে এই দুটি ফেইজ এর মালিকানা পাওয়া যায়নি বলে জানান তিনি। তিনি দ্রুত এসব ফেইজ থেকে মানহানিকর এসব ভিডিও অপসারন করতে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন।
খোন্দকার মো.আবু ছায়েদ ইমরান দীর্ঘদিন হাতিয়া উপজেলা ছাত্রদলের সাধারন সম্পাদক ও পরে সভাপতির দায়িত্ব পাল করেন ।

তিনি হাতিয়া দ্বীপ সরকারি কলেজের ছাত্রদলের সভাপতি ও ছিলেন। পরে তিনি হাতিয়া উপজেলা যুবদলের যুগ্ম সাধারন সম্পাদক ছিলেন। এছাড়া তিনি হাতিয়া পৌরসভার তিন নং ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর ছিলেন দীর্ঘদিন। সংবাদ সম্মেলনে হাতিয়ায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:২৩:০০   ৩৭৯ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ