ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬
শিরোনাম
বগা সেতু নির্মানের সম্ভাব্যতা যাচাইয়ে মন্ত্রীর সরেজমিন পরিদর্শন উলিপুরে ভূমি সেবা মেলা উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা গোবিন্দাসী ৫ কোটি টাকার গরুর হাটের ইজারা মূল্য এখন অর্ধ কোটি! ভেড়ামারায় ‘ভূমি সেবা মেলা বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন বানিয়াচংয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস সাধু বাবার আস্তানায় ধর্ষণের শিকার নারী টানা দ্বিতীয়বার ফরিদপুর জেলার শ্রেষ্ঠ ওসি সালথার বাবলুর রহমান খান নবাবগঞ্জে অভ্যন্তরীণ বোরো সংগ্রহের উদ্বোধন বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ন আহ্বায়ক হলেন খোকন কলাপাড়ায় সৌদিপ্রবাসী নারীর লাশ উদ্ধার, স্বামী পলাতক


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » বৃক্ষপ্রেমী ইদ্রিস আলীকে সম্মাননা জানাল বড়াল বিদ্যা নিকেতন

বৃক্ষপ্রেমী ইদ্রিস আলীকে সম্মাননা জানাল বড়াল বিদ্যা নিকেতন


শামীম হাসান মিলন,চাটমোহর (পাবনা )
প্রকাশ: শনিবার, ২৮ জুন ২০২৫


বৃক্ষপ্রেমী ইদ্রিস আলীকে সম্মাননা জানাল বড়াল বিদ্যা নিকেতন

পাবনা: চারশত বটবৃক্ষের চারাসহ হাজারো বিভিন্ন ফলমূলের চারা রোপণ করে নজির স্থাপন করা পাবনার ফরিদপুর উপজেলার ইদ্রিস আলী নামের এক বৃক্ষ প্রেমীকে সম্মাননা জানাল পাবনার চাটমোহরের বড়াল বিদ্যা নিকেতন স্কুল।

“প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়” প্রতিপ্রাদ্য নিয়ে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শনিবার (২৮ জুন) সকাল ১১টায় চাটমোহর কুমারগাড়াস্থ স্কুল চত্ত্বরে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যে দিয়ে ইদ্রিস আলীকে উত্তরীয় পড়িয়ে দিয়ে হাতে তুলে দেওয়া হয় সম্মাননা ক্রেস্ট ও আর্থিক সহযোগীতা ।

পরে বড়াল ট্রাস্টের সভাপতি স্থপতি ইকবাল হাবিবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এসএম মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, পাবনা ডায়াবেটিক সমিতির সভাপতি বেবী ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বড়াল বিদ্যা নিকেতন স্কুলের প্রধান শিক্ষক দিল আফরোজা বেগম, নাট্যজন আসাদুজ্জামান দুলাল, সাংবাদিক রকিবুর রহমান টুকুন, এসএম মাসুদ রানা, শামীম হাসান মিলন, পবিত্র তালুকদার, চারুশিল্পী মিলন রব, ডা. আতিকুর রহমান আতিক, সঞ্জিত চক্রবর্তী সোনা প্রমুখ।

শেষে ছিলো বিদ্যালয়ের শিক্ষার্থীদের সমন্বয়ে পরিবেশ রক্ষার উপর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে শিক্ষক শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, পাবনার ফরিদপুর উপজেলার চিথূলিয়া পূর্বপাড়া গ্রামের বাসিন্দা ও পেশায় দর্জি ইদ্রিস আলী ব্যক্তি জীবনে অবিবাহিত। বয়সের ভারে আজ তিনি ন্যুব্জ। কর্ম জীবনের উপার্জনের বেশিরভাগ টাকা ব্যায় করে ফরিদপুর উপজেলাসহ আশেপাশের বিভিন্ন এলাকায় নিজ উদ্যোগে ৪শ’ বট গাছের চারা লাগিয়েছেন।

শুধু বট গাছের চারাই নয়, তার এলাকার বিভিন্ন রাস্তার পাশে বিভিন্ন ফলমুলের চারা লাগিয়েছেন। পরিবেশ ও সমাজে অবদান রাখার জন্য তিনি জেলা প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে পেয়েছেন সম্মাননা।
উল্লেখ্য, ২০১৫ সালে বৃক্ষপ্রেমী ইদ্রিস আলীকে নিয়ে একটি সচিত্র প্রতিবেদন সমকাল-এ প্রকাশিত হয়।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:১৭:০৭   ২৪৫ বার পঠিত  |         







রাজশাহী থেকে আরও...


সাধু বাবার আস্তানায় ধর্ষণের শিকার নারী
বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ন আহ্বায়ক হলেন খোকন
ঐতিহ্যবাহী তারাবাড়িয়া পশুর হাটে জমে উঠেছে কোরবানির বেচাকেনা
১৯ মে শুরু হচ্ছে ‘ভূমিসেবা মেলা
চাটমোহরে বিএমডিএ চেয়ারম্যান কৃষিবিদ হাসান জাফির তুহিনকে সংবর্ধনা



আর্কাইভ