ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » চাটমোহরে অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

চাটমোহরে অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস


চাটমোহর ( পাবনা ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৮ জুন ২০২৫


চাটমোহরে অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

পাবনা: চাটমোহরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।শনিবার (২৮ জুন) দুপুর থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত উপজেলার নিমাইচড়া,ছাইকোলা ও হরিপুর ইউনিয়নের বিভিন্ন বিলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার অফিস সুত্রে জানা গেছে, সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে শনিবার দুপুর থেকে সন্ধ্যা ৬ টা পয়ন্ত চাটমোহর উপজেলার নিমাইচড়া, ছাইকোলা ও হরিপুর ইউনিয়নের বিভিন্ন বিলে ৪ ঘন্টা ধরে অভিযান চালিয়ে ৪ শত পিচ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ১৬ লক্ষাধিক টাকা। পরে জব্দকৃত জাল ছাইকোলা ইউনিয়নের বোয়ালমারী বিলে জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

এসময় উপজেল সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল মতিন,পল্লি সঞ্চয় ব্যাংকের সিনিয়র অফিসার খলিলুর রহমানক সহ চাটমোহর থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী জানান, দেশীয় প্রজাতির মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্য নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে এ অভিযান পরিচালনা করা হয়েছে। ১৯৫০ সালের মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে অভিযান চালিয়ে ১৬ লক্ষাধিক টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করে তা পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:১৫:১৯   ৩৪৮ বার পঠিত  | ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে
● সুজানগরে দুই পুকুরের মাছ মরে ভেসে উঠল, ক্ষতির অভিযোগ ১০ লাখ টাকার বেশি
● রাজশাহীতে মুদি দোকানি হত্যা মামলার আসামি আমির হোসেন গ্রেপ্তার
● সারের ন্যায্য বণ্টনে কৃষকদের তথ্যভিত্তিক অ্যাপ তৈরির উদ্যোগ
● মানসম্মত শিক্ষা নিশ্চিতে দায়িত্ববোধ ও নৈতিকতা নিয়ে শিক্ষকদের কাজের আহ্বান



আর্কাইভ