ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » রাজনীতিবিদরা যা চিন্তা করে তা মুখে বলে না, আর যা বলে তা করে না:হাসনাত আবদুল্লাহ

রাজনীতিবিদরা যা চিন্তা করে তা মুখে বলে না, আর যা বলে তা করে না:হাসনাত আবদুল্লাহ


সৈয়দ খ‌লিলুর রহমান,দেবিদ্বার (কুমিল্লা)
প্রকাশ: রবিবার, ২৯ জুন ২০২৫


রাজনীতিবিদরা যা চিন্তা করে তা মুখে বলে না, আর যা বলে তা করে না:হাসনাত আবদুল্লাহ

কুমিল্লা:  জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, “আমাদের দেশের রাজনীতিবিদরা যা চিন্তা করে, তা মুখে বলে না; আর যা বলে, তা করে না। এটাই নাকি ‘রাজনীতি’। প্রতারণাকে তাঁরা কৌশল হিসেবে চালিয়ে দেন। কিন্তু এনসিপি নিশ্চিত করতে চায়—আমরা যা চিন্তা করব, তাই বলব, আর যা বলব, তা-ই বাস্তবায়ন করব।”

শনিবার (২৮ জুন) বিকালে দেবিদ্বার উপজেলার ইউসুফপুর ইউনিয়ন কর্তৃক আয়োজিত জাতীয় নাগরিক পার্টির এক পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন আয়োজক কমিটির প্রকৌশলী মোহাম্মদ নোমান সরকার।

হাসনাত আবদুল্লাহ বলেন, “গত বছর জুলাই-আগস্টের পূর্বে মাহফিলগুলো বন্ধ করে দেওয়া হতো, হুজুরদের দাড়ি ধরে টেনে মাহফিল থেকে বের করে দেওয়া হতো, মাইক বন্ধ করে দেওয়া হতো। তখন দেখা যেত, একশো-দেড়শো কোটি টাকা দিয়ে একজন এমপি হতো। অথচ যারা রক্ত দিয়েছে, শহীদ হয়েছে, তারা এমপি হতে চায়নি, ক্ষমতা চায়নি—তারা চেয়েছিল দেশের সংস্কার। তারা চেয়েছিল আর কখনো আলেম-ওলামাদের অপমানিত হতে না হয়, বাকস্বাধীনতা বজায় থাকুক, জনগণ প্রশ্ন করতে পারুক।”

তিনি আরও বলেন, “ক্ষমতা ও দায়িত্ব হচ্ছে আমানত। আপনাদের কাছে একদিনের (ভোটের) জন্য ক্ষমতা থাকে। যদি ওই একদিন আপনি ক্ষমতার অপব্যবহার করেন, তাহলে পরবর্তী পাঁচ বছর যদি সেই নেতা আপনাদের ওপর নির্যাতন করে, তখন বলার ভাষা থাকবে না। তাই একদিনের ক্ষমতা যথাযথভাবে ব্যবহার করুন। শহীদদের রক্তের দায়ভারে আমাদের অনেক কাজ রয়েছে।”

অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা তুলে ধরে তিনি বলেন, “আমরা এখনও জুলাই আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে পারিনি। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো সংস্কার হয়নি, মিডিয়া এখনও ‘হাসিনা মিডিয়া’ হয়ে আছে, ফ্যাসিবাদের দোসররা এখনো গা ঢাকা দিয়ে আছে। আওয়ামী লীগের লেফটওভারদের কেউ এখনো ক্ষমা চায়নি। যতক্ষণ না কেউ ক্ষমা চাইবে, তাদের সঙ্গে কোনো রিকনসিলিয়েশনের প্রশ্নই আসে না।”

সভায় আরও উপস্থিত ছিলেন দেবিদ্বার উপজেলা নাগরিক পার্টির প্রধান তত্ত্বাবধায়ক জামাল মোহাম্মদ কবীর, জাতীয় যুবশক্তি কেন্দ্রীয় কমিটির সংগঠক নাজমুল হাসান নাহিদ, উপজেলা নাগরিক পার্টির প্রতিনিধি শামীম কাওসার প্রমুখ।
সভা পরিচালনা করেন মাহমুদুল হাসান ও মাজহারুল ইসলাম।

আর/ এন

বাংলাদেশ সময়: ১৮:৪৬:১৬   ৩২৫ বার পঠিত  | ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ