ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » স্কুল ফিডিং কর্মসূচী থেকে উলিপুর উপজেলার নাম বাদ পড়ায় মানববন্ধন

স্কুল ফিডিং কর্মসূচী থেকে উলিপুর উপজেলার নাম বাদ পড়ায় মানববন্ধন


উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩০ জুন ২০২৫


স্কুল ফিডিং কর্মসূচী থেকে উলিপুর উপজেলার নাম বাদ পড়ায় মানববন্ধন

কুড়িগ্রাম: উলিপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল ফিডিং কর্মসূচী থেকে উলিপুর উপজেলার নাম বাদ পড়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ জুন) বিকালে উপজেলা পরিষদ চত্বরে উলিপুরের সর্বস্তরের জনগণ ও শিক্ষক সমাজের আয়োজনে এ মানববন্ধন হয়। মানববন্ধন শেষে উলিপুরের সঃ প্রাঃ বিদ্যালয় গুলোকে ফিডিং কর্মসূচীর আওতাভূক্ত করণের দাবীতে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের মাননীয় উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
মানববন্ধন চলাকালে সহকারী শিক্ষক মাহমুদুল হাসান মানিকের সঞ্চালনায় বক্তব্য রাখেন, শিক্ষক রফিকুল ইসলাম আনছারী, রাকিবুল হাসান রাশেদ, জোবায়দুল ইসলাম, হোসাইন আহম্মেদ হিজল, মিনহাজুল ইসলাম, গফফার সরকার। এ সময় সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সদস্য সচিব হায়দার আলী মিঞা, মোতলেবুর রহমান মঞ্জু, উপজেলা জামায়াতের আমীর মশিউর রহমান, বাসদ নেতা সাঈদ আখতার আমিন, এনসিপি নেতা সাখওয়াত হোসাইন প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, কুড়িগ্রাম জেলার মধ্যে উলিপুর একটি বড় উপজেলা। ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে উলিপুর উপজেলায় ২শ ৬৯টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এসব বিদ্যালয়ে শিশু শিক্ষার্থীর সংখ্যা ৩৮ হাজার ৪শ ৭০। এছাড়া ৮টি ইউনিয়ন নদী বেষ্টিত। এ উপজেলার প্রায় ৮০ ভাগ মানুষ নি¤œ আয়ের ও কৃষির উপর নির্ভরশীল। প্রায় শতাধিক প্রাথমিক বিদ্যালয় চরের মধ্যে অবস্থিত।

সম্প্রতি ১শ ৫০টি উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচী চালুর ঘোষনা করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়। জেলার ৯টি উপজেলার মধ্যে উলিপুর ও ফুলবাড়ী উপজেলার নাম বাদ দেয়া হয়। বক্তারা মাননীয় প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার সু-দৃষ্টি কামনা করে মানবিক দিক বিবেচনা করে উলিপুর উপজেলার নাম স্কুল ফিডিং এর তালিকায় অর্ন্তভূক্তির জন্য জোর দাবী জানান। মানববন্ধনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থী-শিক্ষক ও স্থানীয় জনগণ অংশ গ্রহণ করেন।
এ বিষয়ে উপজেলা শিক্ষা অফিসার নার্গিস ফাতেমা তোগদার বলেন, স্কুল ফিডিং কর্মসূচীর বিষয়টি উর্দ্ধতন কর্মকর্তারা জানেন। এ বিষয়ে আমার আলাদা করে বলার কিছু নেই।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৩৩:৩৮   ২৪৬ বার পঠিত  | ●   ●   ●







রংপুর থেকে আরও...


● বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান
● উলিপুরে বৃত্তি ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
● তারাগঞ্জে বিতর্কে উপজেলা চ্যাম্পিয়ন বরাতী উচ্চ বিদ্যালয়
● দুর্গাপূজার প্রতিমা স্থাপন ঘিরে ঠাকুরগাঁওয়ের মন্দিরে সংঘর্ষ, আহত ৯
● পীরগঞ্জে বক শিকারের দায়ে দুই ব্যক্তির এক বছর করে কারাদণ্ড



আর্কাইভ