ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » ফুলবাড়ীতে গাছে গাছে ঝুলছে রসালো কাঁঠাল

ফুলবাড়ীতে গাছে গাছে ঝুলছে রসালো কাঁঠাল


অমর চাঁদ গুপ্ত অপু,( দিনাজপুর )
প্রকাশ: সোমবার, ৩০ জুন ২০২৫


ফুলবাড়ীতে গাছে গাছে ঝুলছে রসালো কাঁঠাল

দিনাজপুর: ফুলবাড়ী উপজেলার বিভিন্ন গ্রামীণ জনপদের বাসাবাড়ি, সড়কের ধারে, পুকুর পাড়সহ বাগানের গাছে গাছে ঝুলছে জাতীয় ফল রসালো কাঁঠাল। শুধুমাত্র গ্রামের মধ্যেই সীমাবদ্ধ নেই, পৌরশহরের বিভিন্ন এলাকার গাছগুলোতে ঝুলছে কাঁঠাল। প্রতিটি কাঁঠাল গাছের গোঁড়া থেকে আগা পর্যন্ত এখন শোভা পাচ্ছে পুষ্টিগুণ সমৃদ্ধ এই ফল।

দেখা গেছে, বিভিন্ন প্রত্যন্ত গ্রামের মানুষের কাছে সবচেয়ে জনপ্রিয় ফল ও তরকারি হিসেবে কাঁঠাল যুগ যুগ ধরে কদর পেয়ে আসছে। রসালো ফল কাঁঠালের বিচি ফুলবাড়ী উপজেলার মানুষের কাছে একটি ঐতিহ্যবাহী তরকারি অংশ হিসেবে বিবেচিত। বিশেষ করে কাঁঠালের বিচির ভর্তা সকলের কাছে পছন্দের খাবার।এছাড়া গবাদি পশুর জন্যও কাঁঠালের ছাল উন্নত মানের গো-খাদ্য।

উপজেলার উপজেলার বিভিন্ন এলাকায় বাড়ি, সড়কের দু’ধারে, জঙ্গলের ভিতরেও ভাল ফলন হয়েছে কাঁঠালের। পুকুর বা দিঘীর পাড়ে কাঁঠাল গাছে থোকায় থোকায় ধরেছে প্রচুর সংখ্যক জাতীয় ফল কাঁঠাল।

উপজেলার খয়েরবাড়ী ইউনিয়নের লালপুর গ্রামের সারগ চন্দ্র রায় বলেন, গ্রামের প্রায় সবার বাড়িতেই কাঁঠাল গাছ রয়েছে। কাঁঠাল গাছে সমানতালে ফল ধরেছে এবং কাঠাল পাকতে শুরু করায় আর্থিকভাবে লাভবান হচ্ছেন চাষিরা। তরকারি হিসেবে বিক্রি হচ্ছে কাঁচা কাঠাল।

উপজেলার এলুয়ারি ইউনিয়নের পানিকাটা গ্রামের স্কুল শিক্ষক আনোয়ার সাদাত বলেন, আবহাওয়া অনুকূলে থাকায় অন্য বছরগুলোর তুলনায় এ বছর উপজেলায় কাঁঠালের বাম্পার ফলন হয়েছে। এতে করে কাঁঠাল গাছের মালিকরা আর্থিকভাবে বেশ লাভবান হচ্ছেন।

উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) কৃষিবিদ মো. শাহানুর রহমান বলেন, উপজেলার পৌর এলাকাসহ সাতটি ইউনিয়নে মোট এক হেক্টর জমিতে বিভিন্ন প্রজাতির কাঁঠাল গাছ রয়েছে। যেগুলোতে এবছর প্রচুর সংখ্যক কাঁঠাল ধরেছে। এ বছর কাঁঠাল গাছের মালিকরা আর্থিকভাবে বেশ লাভবান হচ্ছেন। কাঁঠাল গাছের পরিচর্যাসহ সার্বিক বিষয়ে কৃষি বিভাগ থেকে কাঁঠাল গাছ মালিকদের পরামর্শ দেওয়া হচ্ছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৪১:৫৭   ১৪৮ বার পঠিত  | ●   ●   ●   ●







রংপুর থেকে আরও...


● বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান
● উলিপুরে বৃত্তি ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
● তারাগঞ্জে বিতর্কে উপজেলা চ্যাম্পিয়ন বরাতী উচ্চ বিদ্যালয়
● দুর্গাপূজার প্রতিমা স্থাপন ঘিরে ঠাকুরগাঁওয়ের মন্দিরে সংঘর্ষ, আহত ৯
● পীরগঞ্জে বক শিকারের দায়ে দুই ব্যক্তির এক বছর করে কারাদণ্ড



আর্কাইভ