ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » উলিপুরে মাদ্রাসা মাঠে হাঁটু পানি, পাঠদান ব্যহত

উলিপুরে মাদ্রাসা মাঠে হাঁটু পানি, পাঠদান ব্যহত


মোন্নাফ আলী,উলিপুর (কুড়িগ্রাম)
প্রকাশ: শুক্রবার, ৪ জুলাই ২০২৫


উলিপুরে মাদ্রাসা মাঠে হাঁটু পানি, পাঠদান ব্যহত

কুড়িগ্রাম: দেখতে পুকুর মনে হলেও এটি একটি শিক্ষা প্রতিষ্টানের মাঠ। ৩ মাস ধরে মাঠে এ ভাবে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।পঁচা পানির দুর্গদ্ধ ও মশার উপদ্রবে শিক্ষার্থীরা অতিষ্ট। ফলে প্রতিষ্টান খোলা থাকলেও জলাবদ্ধতার কারনে কোন শিক্ষার্থী আসে না। এ অবস্থা দুবছর ধরে চলছে থেতরাই দারুল উলুম দাখিল মাদরাসার।

এলাকাবাসির অভিযোগ, মাদরাসার সুপার ওয়াহেদ আলী, থেতরাই ইউনিয়নের (বিবাহ রেজিষ্টার) হওয়ায় মাদরাসার প্রতি তার উদাসিনতার কারনে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তাছাড়া দীর্ঘ দিনের এ সমস্যা সমাধানে তার তেমন কোন উদ্দোগ দেখা যায়নি। ফলে প্রতিষ্টানটির ২ শতাধিক শিক্ষার্থীর লেখা পড়া প্রায় বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।
৭ম শ্রেনীর শিক্ষার্থী মো.মোরছালিন বলেন,হাটু সমান পচাঁ পানি ভেঙ্গে ক্লাসে যেতে হয়।পচা পানির কারনে চুলকানি হয়। ক্লাসে থাকা যায় না মশার উপদ্রব। তার উপর দেখা দিয়েছে করোনা, ডেঙ্গু ও চিকনগুনিয়া। এ অবস্থায় কি ভাবে ক্লাস করব। করোনা ডেঙ্গুর ভয়ে বাবা মা মাদরাসায় আসতে দিতে চায় না।
৮ম শ্রেনীর শিক্ষার্থী মোচ্ছাঃ মাছুমা বেগম বলেন, এমন পচাঁ দুর্গন্ধ পানিতে ভেজা পাজামা পড়ে ক্লাস করতে হয়। এটা মেয়েদের জন্য খুব কষ্টকর। ক্লাসে গন্ধে থাকা যায় না। তাছাড়া মশা কামড়ে শরীলে ঘা চুলকানী হয়। তাই মাদরাসা আসা বন্ধ করে দিয়েছে তার মা বাবা।
মাদরাসার পিয়ন মো.রুহুল আমিন বলেন, আগে প্রতিবেশী নুর হোসেন মিয়ার পুকুর দিয়ে পানি বের হয়ে যেত। এখন পানি যেতে দিচ্ছে না। তাই এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বেশী বৃষ্টি হলে ক্লাস রুমে পানি উঠে। পুরো বর্ষা সময় এ জলাবদ্ধতা থাকে। তাই মাদরাসা খোলা থাকলেও শিক্ষার্থীরা আসে না।
শিক্ষার্থী অবিভাবক জোবেদ আলী বলেন, পচাঁ পানির কারনে হামার ছাওয়ার পাওত ঘাঁ চুলকানী হইছে । ঔষধ দিয়াও ভাল হয় না। এ অবস্থা কেমন করি হামার ছাওয়া গুলা মাদরাসাত আইসে। পানি না শুকাইলে ছাওয়ারা আসবার নয়। আরো যে ভাবে করোনা আর ডেঙ্গু হবার নাগছে। ছাওয়াক নিয়া হামরা খুব চিন্তায় পড়ছি।
সাবেক সেনা সদস্য শাহীন সালা উদ্দিন বলেন,মাঠে দীর্ঘ দিন জমে থাকায় পচাঁ সুগর্দ্ধ পানি ডেঙ্গু মশার চারন ভুমিতে পরিনত হয়েছে। এ অবস্থা শিক্ষার পরিবেশ বিঘিœত হওয়ার পাশা পাশি শিক্ষার্থীরা করোনা ,ডেঙ্গু ও চিকনগুনিয়া রোগে আক্রান্ত হওয়ার আশংকা করেন। দ্রুুত জলাবদ্ধতা অপসারন করা না হলে ভয়াবহ পরিনতি হতে পারে বলে তিনি জানান।
স্থানীয় বাসিন্দা মো. গোলাম রব্বানী বলেন, সুপার স্থানীয়দের চাকুরী না দিয়ে তার ছোট ভাইয়ের স্ত্রী মোছা.নিলুফা আক্তারকে (লালমনির হাট বাসিন্দা) আয়া পদে চাকুরী দেওয়াকে কেন্দ্র করে স্থানীয়দের সাথে বিরোধের সৃষ্টি থেকে পানি নিস্কাশন বন্ধ করে দেন। একই অভিযোগ করলেন,বাবু মিয়া, আবু বক্কর সিদ্দিক ও স্থানীয়রা।
মো.নুর হোসেন বলেন,আগে মাঠের পানি মাদরাসার পশ্চিম দিয়ে যেত,কিন্ত মাদরাসার বাউন্ডারী ওয়াল দেওয়ায় কারনে পনি যেতে পারে না। পরে কমিটির সদস্য ও সুপার আমার পুকুর দিয়ে পানি বের করার জন্য বললে আমি পানি যাওয়ার ব্যবস্থা করি দেই। কিন্তু ওই পচাঁ পানি আসায় আমার পুকুরের প্রচুর মাছ মরে যায়। সে কারনে আমি পানি যাওয়া বন্ধ করে দিয়েছি। ইউএনও ডেকে ছিল তাকেও আমি বিষয়টি বুঝিয়ে বলেছি।
সুপার মো.ওয়াহেদ আলী বলেন,বিষয়টি মাদরাসার সভাপতিও ইউএনও কে অবগত করেছি।

তিনি উপসহকারী ভুমি কর্মকর্তা(তহশিলদার)কে দিয়ে তদন্ত করেন। পরে নুর হোসেনকে ডেকে তার পুকুর দিয়ে পানি নিস্কাশনের জন্য বলেন। কিন্ত নুর হোসেন রাজি হয়নি। এ অবস্থায় প্রতিষ্টানের শিক্ষার পরিবেশ বিঘিœত হয়েছে। প্রতিষ্টানের সামর্থ নেই মাটি ফেলে মাঠ ভরাট করব। সভাপতিকে আমাদের অসহায়ত্বের কথা জানিয়ে একটা ব্যবস্থা করার অনুরোধ করেছি।
উপজেলা শিক্ষা কর্মকর্তা আবু সাঈদ মো,ওয়াহেদুল ইসলাম বলেন, আমি নুতন যোগদান করেছি । বিষয়টি জানি না। দেখে কি ব্যবস্থা নেয়া যায় নেব।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সভাপতি থেতরাই দারুল উলুম দাখিল মাদরাসা নয়ন কুমার সাহা বলেন, বিষয়টি আমি জেনে একটা তদন্ত করে দুপক্ষকে ডেকে বিষয়টি সমাধানের চেষ্টা করেছি। কিন্ত ওই পক্ষ রাজি হয়নি। তবে সুপারকে বলেছি ্২ লাখ টাকা বরাদ্ধ দিব। স্থানীয় ভাবে মাঠ ভড়াট করার ব্যবস্থা করেন ।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৫২:০৫   ১৮৪ বার পঠিত  |         







রংপুর থেকে আরও...


অভিযোগ ধামাচাপা দিতে পাইলট স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দৌড়ঝাঁপ
পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ
অবৈধ সার ব‍্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা
রমজানে পীরগঞ্জে বাজার বেড়েছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম
উলিপুরে সাংবাদিকদের সাথে ১১ দলীয় জোট প্রার্থীর মতবিনিময়



আর্কাইভ