ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » ভেড়ামারায় তুলাচাষীদের মাঝে বিনামূল্যে উপকরণ বিতরণ

ভেড়ামারায় তুলাচাষীদের মাঝে বিনামূল্যে উপকরণ বিতরণ


মাহমুদুল হাসান চন্দন, ভেড়ামারা (কুষ্টিয়া)
প্রকাশ: শনিবার, ৫ জুলাই ২০২৫


ভেড়ামারায় তুলাচাষীদের মাঝে বিনামূল্যে উপকরণ বিতরণ

কুষ্টিয়া: ভেড়ামারায় তুলাচাষীদের মাঝে বিনামূল্যে উপকরণ বিতরণ করা হয়েছে। শনিবার ৫ জুলাই, ২০২৫ ভেড়ামারা উপজেলায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২৫-২৬ মৌসুমে তুলা ফসলের আবাদ বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে উপকরণ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

তুলা উন্নয়ন বোর্ড, কুষ্টিয়া জোনের উদ্যোগে শনিবার বিকাল ৫ টায় কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলায় উপজেলা পরিষদ অডিটোরিয়াম রুমে ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার মো: রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ঢাকা তুলা উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক মো: রেজাউল আমিন বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

তুলা উন্নয়ন কর্মকর্তারা জানান, চলতি উৎপাদন মৌসুমে ১৫০ জন তুলাচাষীকে প্রণোদনার আওতায় আনা হয়েছে। আমরা আগামীতে এই সংখ্যা আরো বৃদ্ধি করতে সক্ষম হবো।

উপকারভোগী প্রত্যেক তুলাচাষীকে বিঘাপ্রতি ৬০০ গ্রাম হাইব্রিড তুলাবীজ, ২৫ কেজি ইউরিয়া, ৫০ কেজি টিএসপি, ৫০ কেজি পটাশ, কীটনাশক ও ছত্রাক নাশকসহ প্রায় ৮ হাজার টাকা মূল্যের উপকরণ দেওয়া হয়।

এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, তুলা চাষ নিসন্দেহে লাভজনক। তুলার সঙ্গে সাথী ফসল করতে পারলে লাভের হার আরও বৃদ্ধি পাবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন, জেলা তুলা উন্নয়ন কর্মকর্তা শেখ আল মামুন, ভেড়ামারা সহকারী কমিশনার (ভূমি) মো: আনোয়ার হোসাইন, ভেড়ামারা তুলা উন্নয়ন বোর্ডের কটন ইউনিট অফিসার মোছা: মনজুয়ারা বেগম, উপজেলা কৃষি কমকর্তা মাহমুদা সুলতানা সহ উপজেলার উপকারভোগীরা।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:০৯:৪৮   ১৯৭ বার পঠিত  |      







খুলনা থেকে আরও...


ভেড়ামারায় অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর
সুন্দরবনে নদীতে পড়ে যাওয়া জাহাজের ক্রুকে জীবিত উদ্ধার করল কোস্ট গার্ড
ভেড়ামারায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ শুরু, রূপালি মৎস্যে স্বনির্ভরতা অর্জনের আহ্বান
জুয়ার ফাঁদে তরুণরা, কয়রায় এজেন্ট সক্রিয়
ভেড়ামারায় ইউপি চেয়ারম্যান ও তার ভাই গ্রেফতার ‎



আর্কাইভ