ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » পীরগঞ্জে আবারো ৬ জনকে পুশইন

পীরগঞ্জে আবারো ৬ জনকে পুশইন


পীরগঞ্জ ( ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৫ জুলাই ২০২৫


পীরগঞ্জে আবারো ৬ জনকে পুশইন

ঠাকুরগাঁও: পীরগঞ্জ সীমান্ত দিয়ে আবারো নারী, পুরুষ ও শিশুসহ ৬ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার উপজেলার বৈরচুনা সীমান্তের ৩৩৫/৩ এস পিলার এলাকা দিয়ে তাদের বাংলাদেশে পুশইন করে ভারতের পুরানগঞ্জ বিএসএফ ক্যাম্পের সদস্যরা।
পুশইনকৃতদের সীমান্তে আটক করে বৈরচুনা বিওপি’র বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরা হলেন নড়াইড় জেলার কালিয়া থানার সাতবাড়িয়া গ্রামের সিদ্দিক মোল্লার ছেলে ইকরাম মোল্লা (৩১) ও কন্যা কোহিনুর বেগম (৩০) এবং একই থানার কালডাঙ্গা গ্রামের হাবিবুরের ছেলে সজীব (৩২), সজীবের স্ত্রী খাদিজা খাতুন (৩০) মেয়ে সাদিয়া (১৪) ও ছেলে ইয়ানুর ইসলাম (৮)।
বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটককৃতরা দীর্ঘ দিন ধরে ভারতে অবস্থান করছিল। গত ২৩ জুন ভারতের বেলাপুর থানা পুলিশ তাদের আটক করে। তাদের বিমান যোগে শিলিগুড়ি বিমানবন্দরে আনা হয় ৪ জুলাই। পরে বিএসএফ তাদের বাংলাদেশে পুশইন করে। আটককৃতদের পীরগঞ্জ থানায় হস্তান্তর করা হবে জানায় বিজিবি।
পীরগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম শনিবার বিকাল সাড়ে ৩ টায় জানান, এখন পর্যন্ত আটককৃতদের থানায় হস্তান্তর করা হয়নি। হস্তান্তর করা হলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:০৪:২৩   ১৩৮ বার পঠিত  | ●   ●   ●   ●







রংপুর থেকে আরও...


● বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান
● উলিপুরে বৃত্তি ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
● তারাগঞ্জে বিতর্কে উপজেলা চ্যাম্পিয়ন বরাতী উচ্চ বিদ্যালয়
● দুর্গাপূজার প্রতিমা স্থাপন ঘিরে ঠাকুরগাঁওয়ের মন্দিরে সংঘর্ষ, আহত ৯
● পীরগঞ্জে বক শিকারের দায়ে দুই ব্যক্তির এক বছর করে কারাদণ্ড



আর্কাইভ