ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬
শিরোনাম
বগা সেতু নির্মানের সম্ভাব্যতা যাচাইয়ে মন্ত্রীর সরেজমিন পরিদর্শন উলিপুরে ভূমি সেবা মেলা উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা গোবিন্দাসী ৫ কোটি টাকার গরুর হাটের ইজারা মূল্য এখন অর্ধ কোটি! ভেড়ামারায় ‘ভূমি সেবা মেলা বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন বানিয়াচংয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস সাধু বাবার আস্তানায় ধর্ষণের শিকার নারী টানা দ্বিতীয়বার ফরিদপুর জেলার শ্রেষ্ঠ ওসি সালথার বাবলুর রহমান খান নবাবগঞ্জে অভ্যন্তরীণ বোরো সংগ্রহের উদ্বোধন বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ন আহ্বায়ক হলেন খোকন কলাপাড়ায় সৌদিপ্রবাসী নারীর লাশ উদ্ধার, স্বামী পলাতক


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » তাঁত শিল্পে দুর্দিন,লোকসানের মুখে বন্ধ হচ্ছে কারখানা

তাঁত শিল্পে দুর্দিন,লোকসানের মুখে বন্ধ হচ্ছে কারখানা


এম.এ আলিম রিপন,সুজানগর ( পাবনা )
প্রকাশ: সোমবার, ৭ জুলাই ২০২৫


তাঁত শিল্পে দুর্দিন,লোকসানের মুখে বন্ধ হচ্ছে কারখানা

পাবনা: কয়েক বছর আগেও ভোরের আলো ফুটতেই তাঁতের খট খট শব্দে মুখরিত হতো পাবনার সুজানগর উপজেলার কুড়িপাড়া দুলাই, সাগরকান্দি, গোয়ারিয়া, কাঁচুরী, আহম্মদপুর, ভাটপাড়া, নিশ্চিন্তপুর, চলনা, গোপালপুর, ঘোড়াদহ, মানিকদীর, রাধানগরসহ উপজেলার অন্যান্য এলাকার তাঁতপল্লিগুলো। কিন্তু দফায় দফায় তাঁত কাপড়ের কাঁচামালের মূল্য বৃদ্ধি পাওয়ায় উৎপাদন খরচ তুলতে পারছে না প্রান্তিক তাঁতীরা।

সারাদিন হাড়ভাঙা পরিশ্রম করেও প্রতিযোগিতায় টিকতে না পেরে অব্যাহত লোকসানে দুর্দিন নেমে এসেছে উপজেলার তাঁতিদের। টিকতে না পেরে অনেকে ছেড়েছেন এই পেশা। উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় লোকসানে পড়েছেন তারা।

একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে তাঁতের কাজ। অনেকেই এ পেশা ছেড়েছেন। আবার বাপ- দাদার পেশা বলে অনেকেই এটি আগলে ধরে আছেন। সুতা-রঙসহ আনুষাঙ্গিক পণ্যের মূল্য বৃদ্ধির ও আধুনিক পোশাক কারখানার সঙ্গে প্রতিযোগিতা করে টিকে থাকাই চ্যালেঞ্জের বিষয় হয়ে দাঁড়িয়েছে তাদের । তাঁতের সঙ্গে সম্পৃক্ত পরিবারগুলো বর্তমানে মানবেতর জীবনযাপন করছে।

সুজানগর উপজেলা পাওয়ারলুম মালিক সমিতির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রোকন জানান, দেশের অন্যতম বৃহত্তম তাঁত সমৃদ্ধ এলাকা এই সুজানগর উপজেলার ৭ হাজার ২০০ তাঁতের মধ্যে কাঁচামালের দাম বাড়ার কারণে এরইমধ্যে প্রায় অর্ধেক তাঁতই বন্ধ হয়ে গেছে। এ অবস্থা চলতে থাকলে বাকি তাঁতগুলো যেকোনো সময় বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা আছে। উপজেলার তাঁতসমৃদ্ধ এলাকা কুড়িপাড়ায় ৩ হাজার তাঁতের মধ্যে এখন মাত্র দেড় থেকে ২ হাজারের মতো তাঁত চলছে। অধিকাংশ প্রান্তিক তাঁতি ইতোমধ্যে তাদের ব্যবসা গুটিয়ে নিয়েছেন। বড় ব্যবসায়ীরা অর্ধেকের বেশি তাঁত বন্ধ রেখে কোনোরকম তাদের কারখানা চালু রেখেছেন বলেও জানান তিনি।

উপজেলার মেসার্স মোল্লা কটেজ ইন্ডাস্ট্রিজের মালিক মো.ফজলুল হক মোল্লা বলেন, সুতা, রঙ, কেমিক্যালসহ তাঁতবস্ত্র উৎপাদনের সব উপকরণের মূল্য অস্বাভাবিকভাবে বৃদ্ধিতে উৎপাদন ব্যয় যেভাবে বৃদ্ধি পেয়েছে সে অনুযায়ী উৎপাদিত কাপড়ের মূল্য বৃদ্ধি পায়নি। সেই
সাথে বেড়েছে ব্যাংক লোনের সুদহার।
কথা হয় কুড়িপাড়া গ্রামের আবু হানিফ সরকারের সাথে তিনি বলেন, এটা আমার বাপ-দাদার পেশা। ছাড়তে না পারলেও লোকসান ঠিকই গুনতে
হচ্ছে। আমাদের দিকে সরকারের সুদৃষ্টি দেয়া প্রয়োজন।
আহম্মদপুরের নারী তাঁত শ্রমিক আলেয়া খাতুন বলেন, আমাদের মজুরি কম, কোন বোনাসও নেই। সকাল থেকে গভীর রাত পর্যন্ত তাঁতের কাজ
করি। তবে তাঁত পণ্যের এখন দাম কম হওয়ায় পরিবার-পরিজন নিয়ে আমরা
ভালো নেই।
তাঁত মালিক আফজাল হোসেন সরকার জানান, কারখানা চালিয়ে তাকে তিন দফায় লোকসানের সম্মুখীন হতে হয়েছে। চড়া দামে সুতা ও রং
কিনে কাপড় তৈরি করে লোকসান দিয়ে বাজারে বিক্রি করতে হয়েছে। একইসঙ্গে লোনের কিস্তি পরিশোধ করতে হয়। সে কারণে কারখানা
বিক্রি করে লোন পরিশোধের পাশাপাশি নতুন ব্যবসার চেষ্টা করতে করছি।

মানিকদীর গ্রামের হাবিবুল্লাহ জানান, বর্তমানে প্রতি পাউন্ড ৮০ কাউন্ট সুতা বিক্রি হচ্ছে ২৮০ থেকে ৩০০ টাকা। অথচ কয়েক মাস আগে এই সুতার দাম ছিল মাত্র ১৭০ থেকে ১৯০ টাকা। সুতার দামের পাশাপাশি রংয়ের দাম বেড়েছে প্রায় দিগুণ। ২০০০ টাকার ইন্ডিয়ান রং এখন ৫ হাজার টাকা কেজি কিনতে হচ্ছে। ৬০০ টাকার মাকু এখন ২ হাজার টাকা এবং ৭০০ টাকার সানা এখন ১৫০০ টাকায় কিনতে হচ্ছে।
এ সময় তিনি আরো বলেন মাত্রাতিরিক্ত দামে সুতা, রং কিনে কাপড় তৈরি করতে বাজার মূল্যের চেয়ে উৎপাদন খরচ বেশি হচ্ছে। ফলে দিশেহারা হয়ে পড়েছেন তাঁতিরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর রাশেদুজ্জামান রাশেদ জানান, তাঁত শিল্প আমাদের একটা অন্যতম ঐতিহ্য। উপজেলার অনেক তাঁত শিল্পী রয়েছে যারা খুব সুন্দর পণ্য তৈরি করছে। এ তাঁত শিল্পের সঙ্গে জড়িতদের সমস্যাসমূহ সরকারের উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করবেন বলে জানান তিনি।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৫৩:১২   ৯৫ বার পঠিত  |      







রাজশাহী থেকে আরও...


সাধু বাবার আস্তানায় ধর্ষণের শিকার নারী
বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ন আহ্বায়ক হলেন খোকন
ঐতিহ্যবাহী তারাবাড়িয়া পশুর হাটে জমে উঠেছে কোরবানির বেচাকেনা
১৯ মে শুরু হচ্ছে ‘ভূমিসেবা মেলা
চাটমোহরে বিএমডিএ চেয়ারম্যান কৃষিবিদ হাসান জাফির তুহিনকে সংবর্ধনা



আর্কাইভ