ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » চাটমোহরে গুমানী নদী থেকে অজ্ঞাত শিশুর মরদেহ উদ্ধার

চাটমোহরে গুমানী নদী থেকে অজ্ঞাত শিশুর মরদেহ উদ্ধার


চাটমোহর ( পাবনা ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫


চাটমোহরে গুমানী নদী থেকে অজ্ঞাত শিশুর মরদেহ উদ্ধার

পাবনা: চাটমোহরে গুমানী নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক কন্যা শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে থানা পুলিশ।

মঙ্গলবার (৮ জুলাই) বিকেলে উপজেলার ছাইকোলা ইউনিয়নের কাটেঙ্গা নদীপাড়া এলাকায় গুমানী নদীতে ভেসে ওঠে মরদেহটি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে কাটেঙ্গা নদীপাড়া এলাকায় হটাৎ করেই চার থেকে পাঁচ বছর বয়সী এক শিশুর মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন তারা। শিশুটির লাল রঙের জামা ও কমলা রঙের ট্রাউজার পরিহিত অবস্থায় নদীতে ভেসে আসে। এলাকার মানুষ ও পুলিশের ধারণা, অন্য কোনো এলাকা থেকে শিশুটির মরদেহ ভেসে এসেছে।

এ ব্যাপারে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম জানান, ঘটনাস্থলে এসেছি। শিশুটির এখনো কোন খোঁজ পাওয়া যায়নি। তবে লাশের পরিচয় নিশ্চিত হওয়ার জন্য চেষ্টা চালাচ্ছি। পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।

এন/ এস

বাংলাদেশ সময়: ২২:৪০:১২   ২৩৬ বার পঠিত  | ●   ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে
● সুজানগরে দুই পুকুরের মাছ মরে ভেসে উঠল, ক্ষতির অভিযোগ ১০ লাখ টাকার বেশি
● রাজশাহীতে মুদি দোকানি হত্যা মামলার আসামি আমির হোসেন গ্রেপ্তার
● সারের ন্যায্য বণ্টনে কৃষকদের তথ্যভিত্তিক অ্যাপ তৈরির উদ্যোগ
● মানসম্মত শিক্ষা নিশ্চিতে দায়িত্ববোধ ও নৈতিকতা নিয়ে শিক্ষকদের কাজের আহ্বান



আর্কাইভ