ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » ডোবার পানিতে ডুবে দুই বছর বয়সী শিশুর মৃত্যু

ডোবার পানিতে ডুবে দুই বছর বয়সী শিশুর মৃত্যু


রেজাউল করিম,কলমাকান্দা (নেত্রকোনা)
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫


ডোবার পানিতে ডুবে দুই বছর বয়সী শিশুর মৃত্যু

নেত্রকোনা: কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের সালেংঙ্গা গ্রামে বাড়ির পাশের ডোবার পানিতে ডুবে জারিফ (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত জারিফ ওই গ্রামের জমির হোসেন ও গৃহিণী আকলিমা বেগম দম্পতির একমাত্র সন্তান।

পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে মা ঘরের কাজে ব্যস্ত থাকার ফাঁকে শিশু জারিফ হামাগুড়ি দিয়ে বাড়ির পাশের ডোবার দিকে চলে যায়। কিছুক্ষণ পর তাকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের সদস্যরা। একপর্যায়ে ডোবার পানিতে জারিফের নিথর দেহ ভাসতে দেখা যায়।

পরে তাকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. গোলাম মোর্শেদ নাহিদ তাকে মৃত ঘোষণা করেন।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফর রহমান বলেন , পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:২৩:৪১   ১৮২ বার পঠিত  | ●   ●   ●   ●







ময়মনসিংহ থেকে আরও...


● ময়মনসিংহে বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল অটোরিকশার ৭ যাত্রীর
● ফুলপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি দেশে ফিরে গ্রেপ্তার
● ফুলপুরে মদবিরোধী অভিযানে পারুল বেগম গ্রেপ্তার, উদ্ধার বিভিন্ন ব্র্যান্ডের মদ
● ইমামকে মারধরের মামলায় ফুলপুরের কাউসার শেরপুরে গ্রেফতার
● তারাকান্দায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচি ও সচেতনতা প্রচার



আর্কাইভ