ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » বিএনপি গণতান্ত্রিক চর্চায় বিশ্বাসী: জেলা আহবায়ক মন্টু

বিএনপি গণতান্ত্রিক চর্চায় বিশ্বাসী: জেলা আহবায়ক মন্টু


আশরাফুল ইসলাম সবুজ,পাইকগাছা (খুলনা)
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫


খুলনা: জেলা বিএনপির আহবায়ক ও সাবেক ছাত্রনেতা মনিরুজ্জামান মন্টু বলেছেন, বিএনপি গণতান্ত্রিক চর্চায় বিশ্বাস করে বলেই সাংগঠনিক কাঠামোকে শক্তিশালী করতে স্বচ্ছ ভোটের মাধ্যমে নেতা নির্বাচনের উদ্যোগ নেওয়া হয়েছে। বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে দেশে গণতন্ত্র অনুপস্থিত থাকায় জনগণ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল।
বৃহস্পতিবার(১০ জুলাই) সকালে পাইকগাছা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত পৌর বিএনপির ১, ২ ও ৫ নম্বর ওয়ার্ডের দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সম্মেলনে সভাপতিত্ব করেন পৌর বিএনপির আহবায়ক আসলাম পারভেজ এবং উদ্বোধন করেন খুলনা জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক মোল্যা খায়রুল ইসলাম। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট মোমরেজুল ইসলাম, জুলফিকার আলী জুলু, বিএম কারুজ্জামান টুকু, এনামুল হক সজল, সুলতান মাহমুদ, আব্দুস সালাম মল্লিক এবং উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক ডা. আব্দুল মজিদ ও সদস্য সচিব এসএম এমদাদুল হক প্রমুখ।

সম্মেলনটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। তিনটি ওয়ার্ডের মধ্যে কেবল ১ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ পদে দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলা নির্বাচনে ৭১ ভোটের মধ্যে ৬৭টি ভোট কাস্ট হয় এবং রুহুল আমিন সরদার ৪২ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন।
অপরদিকে,একাধিক প্রার্থী না থাকায় বিনাপ্রতিদ্বতায় নির্বাচিতরা হলেন ১ নং ওয়ার্ড সভাপতি মোহাম্মদ আলী গাজী, সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন, ২নং ওয়ার্ড সভাপতি- মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক রুবেল সরদার, সাংগঠনিক সম্পাদক আনারুল ইসলাম এবং ৫নং ওয়ার্ড সভাপতি শাহাবুদ্দিন আহম্মেদ, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন বাবলু ও সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন মিন্টু।
সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক জিএম মিজানুর রহমান। সহকারী কমিশনার হিসেবে ছিলেন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি প্রনব কান্তি মণ্ডল, বিএল কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক শেখ আবু সাঈদ এবং পাইকগাছা কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি অ্যাডভোকেট একরামুল ইসলাম।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৩৭:৫৩   ১১৩ বার পঠিত  |   







খুলনা থেকে আরও...


ভেড়ামারায় অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর
সুন্দরবনে নদীতে পড়ে যাওয়া জাহাজের ক্রুকে জীবিত উদ্ধার করল কোস্ট গার্ড
ভেড়ামারায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ শুরু, রূপালি মৎস্যে স্বনির্ভরতা অর্জনের আহ্বান
জুয়ার ফাঁদে তরুণরা, কয়রায় এজেন্ট সক্রিয়
ভেড়ামারায় ইউপি চেয়ারম্যান ও তার ভাই গ্রেফতার ‎



আর্কাইভ